ই-পেপার শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না: অ্যাটর্নি জেনারেল

মোহাম্মদ মিশুক হাসান( মাল্টিমিডিয়া প্রতিনিধি) শৈলকুপা :
২১ মার্চ ২০২৫, ২১:০৯
ছবি : প্রতিনিধি

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তাঁর নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছেন। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের অনেক নেতা বুভুক্ষু অবস্থায় থেকেছে। আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।’

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ ইফতার মাহফিলের আয়োজন করে।

এতে বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। কামাল মজুমদার নাকি বলেছেন, “আমি আর জীবনে আওয়ামী লীগ করব না।” এমন অনেক নেতাই বলা শুরু করেছে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি করতে দেব না। এই বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবে না। কেউ আর নিজের ভোট দিতে গিয়ে আতঙ্কগ্রস্ত থাকবে না। এটা আমাদের অঙ্গীকার। এসব অঙ্গীকার বাস্তবায়ন করতে আপনাদের পাশে চেয়েছি, আপনাদের সহযোগিতা চেয়েছি। যেকোনো সংগ্রামে আমি আপনাদের পাশে থাকব।’

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়