ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৫, ১৫:৫৪

কুমিল্লার দাউদকান্দিতে এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তির নাম তাজিনদার সিং (৫০)। তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের এক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সিংগুলায় বাসা ভাড়া নিয়ে থাকেন। বৃহস্পতিবার সকালে ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে নিজের কক্ষে নিয়ে যান তাজিনদার। পরে ধর্ষণের চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু