ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জে ভাঙারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার

রফিকুল ইসলাম আরমান (মাল্টিমিডিয়া প্রতিনিধি) কিশোরগঞ্জ :
১৯ মার্চ ২০২৫, ২২:৫৯
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ পৌর শহরের একরামপুর এলাকায় একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে একটি মর্টার শেল। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১২টার দিকে শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামের একটি ভাঙারির দোকানে অন্যান্য পুরাতন লোহা-লক্করের মধ্যে মর্টার শেলটি দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং দোকানটি ঘিরে ফেলে। পরে সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়।

টাঙ্গাইল সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বুধবার (১৯ মার্চ) দুপুরে ঘটনাস্থলে আসে এবং সতর্কতার সঙ্গে মর্টার শেলটি উদ্ধার করে। এরপর সেটি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের একটি মাঠে নিয়ে যাওয়া হয়।

বিকেল ৪টা ১৭ মিনিটে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়, যা দেখে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল মিয়া জানান, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে এবং নিরাপত্তার জন্য দোকানটি তালাবদ্ধ রাখে।

এদিকে, ভাঙারির দোকানে কে বা কারা মর্টার শেলটি বিক্রি করেছিল, তা শনাক্ত করতে পুলিশ দোকানে লোহালক্কর বিক্রেতাদের তালিকা সংগ্রহ করছে। দোকানের মালিক টুটুল মিয়া বলেন, "আমি বিষয়টি বুঝতে পেরেই পুলিশকে জানাই। কার মাধ্যমে এটি আমার দোকানে এসেছে, তা জানি না।"

পুলিশ ও সেনাবাহিনী তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা