ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫

সাভারের আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বাতিল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলরত কয়েক শতাধিক যাত্রী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে দুপুর দেড় ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন।

বিক্ষুব্ধ শ্রমিক বলেন, প্রতি মাসে আমাদের বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। কিন্তু জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পার হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এছাড়া আজ সকালে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখান কর্তৃপক্ষ। অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ভূঁইয়া বলেন, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু কারখানার মালিক বিদেশ থাকায় সমাধান সম্ভব হয়নি।

আমার বার্তা/এমই

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ফেনীর ফুলগাজী সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন

খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি