ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

এত দেরিতে আয়নাঘর পরিদর্শন রহস্যজনক: ছাত্রদল সম্পাদক

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮
কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিলে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন অনেক দেরিতে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ যে আয়নাঘর পরিদর্শন করতে গেছেন, সেই আয়নাঘরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বন্দি ছিলেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। এত দেরিতে যে আয়নাঘর পরিদর্শনে গেছেন, সেটাই আমাদের কাছে রহস্যজনক।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নাছির উদ্দীন নাছির। এর আগে কলেজের মুক্তমঞ্চে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলন শেষে কাউন্সিল-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন তিনি।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘৫ আগস্টের পরপরই ৬-৭ তারিখেই আয়নাঘর পরিদর্শন করতে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন দেরিতে হলেও বাংলাদেশের মানুষ দেখছে খুনি হাসিনা বিরোধীমতকে দমন করতে কীরকম নিষ্ঠুর নির্যাতন করেছে।’

এসময় কাউন্সিল ও ভোটে নেতা নির্বাচনের প্রক্রিয়ার বিষয়ে নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবেন। তারাই নির্ধারণ করবেন তাদের নেতা কেমন হবে।’

কাউন্সিলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এরআগে সকাল থেকেই গোটা ক্যাম্পাসজুড়ে ভোটের আবহ ছড়িয়ে পড়ে। দুপুর ১২টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে আড়াইটা পর্যন্ত। দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীসহ ৪৬২ জনের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা হয় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

নির্বাচনে শিমুল হোসেন ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১০৫ ভোট পেয়ে দ্বিতীয় হন সজীব আলী। তৃতীয় শোয়েব আক্তারের ভোট সংখ্যা ছিল ৭৭।

অন্যদিকে সভাপতি পদে জাসির আহমেদ মসনদ ২৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাসিম বিল্লাহ নয়নের প্রাপ্ত ভোট ছিল ১১৯।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু