ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

দুর্বৃত্তের আগুনে মধ্যরাতে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি

আমার বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬

জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন।

তিনি আরও বলেন, রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত চলে যাই। যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটিকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদ ও অক্ষত আছে।

এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে।

প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপণের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাহির থেকে ছিটকিনি লাগানো ছিল। সবাই এক কাপড়ে নেমে পড়েছে। কোনো রকমে জানে বেঁচে গেলো।

নূরুজ্জামান কাফির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামে। তার বাবা রাজপাড়া দ্বীন এ এলাহী দাখিল মাদরাসার সুপার। তারা দুই ভাই। করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্টে ভাইরাল হন কাফি। পরবর্তীতে জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনেও বেশ ভূমিকা রেখেছেন।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। কাফি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন বুধবার দুপুরে এটা নিয়ে তিনি নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

আমার বার্তা/জেএইচ

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মুন্সিগঞ্জ এর গজারিয়া উপজেলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও মুক্তিযোদ্ধা দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক

মধ্যপ্রাচ্য সংকটের আড়াই মাস পর চট্টগ্রামে পৌঁছাল তেলবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সরবরাহ সংকটের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দেশে এল

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান