ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

টাঙ্গাইলে লেবু বাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

টাঙ্গাইলের সখীপুরে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের একটি লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সালাম (৪৮) ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি পেশায় মুদির দোকানদার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে তিনি তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পরে তিনি বাড়ি না আসায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি লেবুর বাগানে তার জবাই করা লাশ দেখতে পায় স্বজনরা।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পর আজ সকালে আমাদের লেবুবাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার জানামতে বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য দ্রুত উদঘাটন করে আসামীদের গ্রেপ্তার করা হবে।

আমার বার্তা/জেএইচ

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

কুষ্টিয়ার মিরপুরে থানা-পুলিশের হাতে রবিউল ইসলাম নামে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে মুহুর্তেই নিভে গেল জীবনের আলো। তুচ্ছ ঘটনায় যুক্তরাষ্ট্রে খুন হলো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের