ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১০:২৬

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৪ ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানায় বিআইডব্লিউটিসি।

এর আগে, কুয়াশার কারণে বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৫টি ফেরি। দুর্ভোগে পড়েন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে ফেরি চলাচল কঠিন হয়ে পড়ে। ৩টার পর কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যা থেকেই, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় ৯৬টি যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে ছোট-বড় ৫টি ফেরি। পরে কুয়াশার মাত্রা কেটে গেলে সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানিয়েছেন, রাত সাড়ে ৩টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার মাত্রা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়।

আমার বার্তা/জেএইচ

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা