ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজে গুণীজন সংবর্ধনা

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১৯:০৯

ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 'পিস অ্যাওয়ার্ড-২০২৫'। গত ১২ জুলাই কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ গুণীজন সংবর্ধনায় রামপুরা ও আশপাশের মোট ১১টি স্কুলের প্রধান শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হয়।

সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ এস. এম. সোহরাওয়ার্দী। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক), বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট শামীম মনিরসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল—আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং মধ্যাহ্নভোজ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শামিমা নাসরিন। কলেজের অধীন গঠিত তিনটি ক্লাব—REDC কালচারাল ক্লাব, ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব ও মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ক্লাবের পক্ষে নিজস্ব কার্যক্রম তুলে ধরেন সংশ্লিষ্ট শিক্ষকগণ।

প্রধান শিক্ষকগণ তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অভিভাবক সদস্য ও অতিথিরাও কলেজ পরিচালনা, ভর্তি কার্যক্রম ও নীতি বিষয়ে মূল্যবান মতামত দেন। অধ্যক্ষ এস. এম. সোহরাওয়ার্দী কলেজের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা জানান।

দ্বিতীয় পর্বে আমন্ত্রিত প্রধান শিক্ষকদের ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। তৃতীয় পর্বে অতিথি ও শিক্ষকগণ একত্রে মধ্যাহ্নভোজে অংশ নেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের বাংলা, হিসাববিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ।

চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটি বর্তমানে আধুনিক প্রযুক্তিনির্ভর ও রাজনীতিমুক্ত পরিবেশে পরিচালিত একটি সুপরিচিত বিদ্যাপীঠ হিসেবে রামপুরায় স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে। ‘পিস অ্যাওয়ার্ড-২০২৫’ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষানুরাগ ও গুণীজন সম্মাননার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

আমার বার্তা/এমই

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

"সুস্থ থাকতে খেলাধুলা করি, মাদক বর্জন করে সুন্দর সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

  রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক উরফে লম্বু আসাদুল (২৮) নামে এক

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

সড়কের ফুটপাত ব্যবহার যেন অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু