ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ছুটির দিনে রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৫, ১৫:০৮

বছর ঘুরে আবার আসছে ঈদ। নিজের আর পরিবারের জন্য কেনাকাটা ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবার-পরিজন ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনতে সবাই ভিড় করছেন শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা এবং টিশার্টসহ অন্যান্য পোশাকের দোকানগুলোতে।

শুক্রবার (২১ মার্চ) সকাল থেকেই ভিড় দেখা গেছে রাজধানীর অধিকাংশ মার্কেটে।

সকাল থেকে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের জন্য কেনাকাটা করতে সকাল থেকেই মানুষজন ভিড় করছেন। আর প্রতিটি মার্কেটই সাজানো হয়েছে। ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার নানা উপকরণে দোকানগুলো ভরে উঠেছে।

পুরো এলাকার শপিং মল ও মার্কেটগুলোর প্রায় প্রতিটি দোকানেই ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা মানুষদের নিরাপত্তার স্বার্থে স্থাপন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর অস্থায়ী তথ্য ও সেবাকেন্দ্র। সেখান থেকে মাইকে বিভিন্ন বিষয়ে ক্রেতাদের সতর্ক করা হচ্ছে।

গাউছিয়া, চাঁদনি চক ও নিউমার্কেট ঘুরে দেখো গেছে, এলাকায় একসঙ্গে অনেকগুলো মার্কেট আর সব ধরনের পণ্য পাওয়ার সুবিধা থাকায় ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে আসেন কেনাকাটা করতে। বিশেষত, যেকোনো উৎসব ঘিরে সেখানকার দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকে।

নিউমার্কেটে আসা ফাহিমা আক্তার বলেন, প্রতি বছর নিজের পরিবার এবং আত্মীয়স্বজনের জন্য নিউমার্কেট থেকে কেনাকাটা করি। কিছুদিন পর ভিড় বেড়ে যাবে আরও। তাই এসেছি কেনাকাটা সেরে ফেললাম।

এদিকে, কেনাকাটার কথা মাথায় আসলেই নগরবাসী ছুটে চলেন বঙ্গবাজার, নিউমার্কেট, চাঁদনি চক, কৃষি মার্কেটে। তবে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের এলাকা থেকে এসব পরিচিত মার্কেটে যাতায়াত অনেকটা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাই যারা বাড্ডা, নতুন বাজার এলাকায় থাকেন তাদের কেনাকাটার জন্য সবচেয়ে ভালো আশপাশের মার্কেটগুলো।

শুধু মাত্র বাড্ডা এলাকায় রয়েছে বেশ কিছু শপিংমল। এ ছাড়াও রয়েছে ছোট ছোট দোকান। এমনটি শপিংমলের আশপাশে ভাসমান ভ্যানে পাওয়া যাচ্ছে পোশাকসহ বাহারি সব পণ্য।

মধ্যবাড্ডা বাজার গলির মুখে অবস্থিত লুৎফুন শপিং কমপ্লেক্সে। এ মার্কেটের নিচতলা ও দোতলায় প্রায় আড়াইশ দোকান রয়েছে। সেখানে কিছুটা ক্রেতাদের আনাগোনা কম। এখানে মূলত থ্রি-পিস, ওড়না, বোরখা, পাঞ্জাবি, শাড়ি, জুতা, জুয়েলারি বিক্রি হয়। স্বল্প থেকে মাঝারি দামে সেগুলো কিনতে পারছেন ক্রেতারা।

বিপণিবিতান ছাপিয়ে ঈদের কেনাকাটা জমে উঠেছে ঢাকার ফুটপাতের দোকানগুলোতে। সব বয়সীদের আনাগোনা দেখা গেছে ঢাকার গুলিস্তান এলাকার ফুটপাতগুলো যেন পরিণত হয়েছে ঈদ বাজারে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন বলেন, পুলিশের টহল টিম সার্বক্ষণিক নজরদারি করছেন। বিভিন্ন পয়েন্টে পুলিশের সরাসরি উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। আর সাদা পোশাকধারী কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও নজর রাখছেন। এখন পর্যন্ত কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু