ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ছিনতাইকারীর মারপিটে জ্ঞান হারালেন অটোরিকশাচালক,খোয়ালেন অটোরিকশা

আমার বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৫, ১২:৩৭

রাজধানীর কামরাঙ্গীরচরের দুরাণী ব্রিজের ঢালে ছিনতাইকারীর কিল ঘুষিতে মো. রফিক (৩৫) নামে এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়েছেন।এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে আজ সকালের দিকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ সানোয়ার (মহাজন) জানান, প্রতিদিনের মতো আজ ভোরে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বেরিয়েছিল রফিক। ভোরের দিকে কামরাঙ্গীরচরের দুরানির ব্রিজের ঢালে আসামাত্রই ৪/৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীর কিল ঘুষিতে রফিক অচেতন হয়ে পড়লে তার রিক্সাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে।এখনো তার জ্ঞান ফিরেনি। রফিক কামরাঙ্গীরচরের জসিমের গেরেজে থাকতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান ,আজ সকালের দিকে অচেতন অবস্থায় স্থানীয়রা রফিককে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর কদমতলী থানাধীন গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন