ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ঢামেকে পড়েছিল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক:
০৪ নভেম্বর ২০২৪, ১৭:৩৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি ) পিছনে পড়ে আছে অজ্ঞাত নবজাতকের মরদেহ। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বললেন এটা আমার দায়িত্ব না।

সোমবার (৪ নভেম্বর ) বিকালের দিকে কে বা কারা লাল কাপড়ে মোড়ানো অবস্থায় হাসপাতালের ওসিসির পিছনে ফেলে যায় ওই নবজাতকের মরদেহ। সে বিষয়ে কিছু এখনো জানা যায়নি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,ওখানে নবজাতক পড়ে আছে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পারলে আপনারা ৯৯৯ নাইনে ফোন দেন।

ঢামেক হাসপাতালে আপনার দায়িত্ব কি জানতে চাইলে তিনি বলেন, আমার কাজ হাসপাতালের আইন-শৃঙ্খলা রক্ষা করা।কোথাও কোন ঘটনা ঘটলে সে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো।

আপনি তো শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানাতে পারেন এ বিষয়ে তিনি জানান, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

আমার বার্তা/এম রানা/এমই

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের তিনশ' ফিট এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রাহিদ (২৩) নামে এক

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগ থানার হিলটন টাওয়ার থেকে কাজী সুরাইয়া (৫২) নামে এক নারীর ঝুলন্ত উদ্ধার করেছে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের টয়লেট থেকে  আনুমানিক ১দিন বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যা

পুলিশের কটি পরে দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে

নড়াইলের রাসেল ব্রীজের উপর পুলিশের কটি পড়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সময় টিভির নড়াইল জেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়