ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮

বাংলাদেশ বিমানবাহিনী ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মিটিওরলজি এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মিটিওরলজি এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শাখা ও শিক্ষাগত যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র/তড়িৎ/কম্পিউটার/অ্যারোনটিক্যাল বা সমজাতীয় ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে।

এডিডব্লিউসি/মিটিওরলজি: বিএসসিতে পদার্থ বা গণিতসহ সিজিপিএ ৩.০০ থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পদার্থ ও গণিতে এ গ্রেডসহ জিপিএ ৪.৫০ থাকা আবশ্যক।

লিগ্যাল: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে।

শিক্ষা (পদার্থ বিজ্ঞান): পদার্থ বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা: পুরুষদের জন্য কমপক্ষে ৬৪ ইঞ্চি এবং মহিলাদের জন্য ৬২ ইঞ্চি।

বুকের মাপ: পুরুষদের ৩২ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি) এবং মহিলাদের ২৮ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি)।

ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারিত।

দৃষ্টিশক্তি: শাখাভেদে ৬/১২ এবং ৬/৩৬ পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদনকারীর বয়স (২৩ জুন ২০২৬ তারিখে)

স্বল্পমেয়াদি কমিশন (DE): ২০ থেকে ৩০ বছর।

বিশেষ স্বল্পমেয়াদি কমিশন (SPSSC): ২১ থেকে ৩৫ বছর। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও অবিবাহিত/বিবাহিত হতে হবে।

সুযোগ-সুবিধা

প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটরা মাসিক ১০,০০০ টাকা বেতন পাবেন। সফলভাবে প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী সরকার নির্ধারিত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। এ ছাড়া মেধাবী অফিসারদের জন্য বিদেশে উচ্চশিক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং সপরিবার যাতায়াত ও সুচিকিৎসার বিশেষ সুবিধা রয়েছে।

নির্বাচনপদ্ধতি

প্রার্থীদের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষায় (আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ/সাধারণ জ্ঞান) অংশগ্রহণ করতে হবে। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং সর্বশেষ আন্তবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

আবেদনের নিয়ম ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের বিমানবাহিনীর ওয়েবসাইট –এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা ১১ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত।

পরীক্ষার স্থান: বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরোনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

আমার বার্তা/এল/এমই

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বাংলাদেশ পুলিশ ‘এএসআই (নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৮ এপ্রিল

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকে

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে মোদি-শি একমত

সেদিন ছিল মৃত্যুর রাত!

ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু

শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অভিযোগ

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন : মিষ্টি সুভাস

ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না: ইরানি প্রেসিডেন্ট