ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

জাবিপ্রবির নেতৃত্বে বাকৃবির অধ্যাপক ড. আমির হোসেন

বাকৃবি সংবাদদাতা:
০৭ জুন ২০২৬, ১৪:১৫
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন।

উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমির হোসেনকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মো. আমির হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

ড. মো. আমির হোসেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সমাজসেবী মো. দবির উদ্দিন এবং মাতা আনোয়ারা বেগম।

তিনি ২০০৩ সালের মে মাস থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে শিক্ষকতা করে আসছেন। ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার দ্য ইউনিভার্সিটি অব সুয়নে (The University of Suwon) কোরিয়ান রিসার্চ ফাউন্ডেশন (KRF) ফেলো হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ে ফরেন প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।

গবেষণা ক্ষেত্রে ড. আমির হোসেনের রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়ার ইনস্টিটিউট অব মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি অব প্ল্যান্টস (IBMCP)-এ মেরি কুরি ভিজিটিং ফেলো, মাদ্রিদের ইউনিভার্সিদাদ পলিটেকনিকা দে মাদ্রিদের সেন্টার ফর প্ল্যান্ট বায়োটেকনোলজি অ্যান্ড জিনোমিক্সে (CBGP) মেরি কুরি ফেলো এবং দক্ষিণ কোরিয়ার মিয়ংজি ইউনিভার্সিটিতে ব্রেইন কোরিয়া-২১ (BK21) ফেলো হিসেবে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫০টি। এর মধ্যে আন্তর্জাতিক জার্নালে ৩৮টি, জাতীয় জার্নালে ১১টি এবং একটি বইয়ের অধ্যায় রয়েছে। এছাড়া তাঁর ৩৩টি কনফারেন্স প্রসিডিংস প্রকাশিত হয়েছে।

তিনি প্রধান গবেষক ও সহ-প্রধান গবেষক হিসেবে ২৫টি গবেষণা প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন। একাডেমিক তত্ত্বাবধানে তিনি এমএস পর্যায়ে ৩৪ জন এবং পিএইচডি পর্যায়ে ছয়জন শিক্ষার্থীর গবেষণা কার্যক্রম সম্পন্ন করেছেন। বর্তমানে তাঁর তত্ত্বাবধানে নয়জন এমএস এবং দুইজন পিএইচডি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও গবেষণা সহযোগিতা কার্যক্রমে অংশ নিতে তিনি দক্ষিণ কোরিয়া, স্পেন, চীন, ভারত, হংকং, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর সফর করেছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য (২০২৫-২০২৭), জাতীয় বীজ বোর্ডের সদস্য, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ; প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক, বাকৃবি (২০২৪-বর্তমান); কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ গবেষণা খামারের প্রতিষ্ঠাতা ফার্ম-ইনচার্জ (২০২১-২০২৩); কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান (২০১৫-২০১৭) এবং আশরাফুল হক হলের হাউস টিউটর (২০০৫-২০০৬)।

এছাড়া তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) রূপরেখা ও সার্বিক বিষয় নিয়ে

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের কাছে ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ

বন্যার্তদের পাশে বাকৃবির চট্টলা সমিতি, ৮০ পরিবার পেল নগদ সহায়তা

চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চট্টলা সমিতির উদ্যোগে ৮০টি

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর নামে বিভিন্ন জাতীয় টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে (ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা