ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

জাবির ডি, ই ইউনিট ও আইবিএ-জেইউ এর ফল প্রকাশ

জাবি প্রতিনিধি:
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত ‘ডি’, 'ই' ইউনিট ও আইবিএ-জেইউ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ‘ডি’, 'ই' ইউনিট ও আইবিএ-জেইউ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে উপাচার্যের কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিটের ডিন ও পরিচালকবৃন্দ।

এসময় সংশ্লিষ্ট ইউনিটের ডিন ও পরিচালকবৃন্দের কাছ থেকে জানা যায়, জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটে ছাত্রীদের পাশের হার ৪৪ দশমিক ২২ শতাংশ। ছাত্রীদের প্রথম শিফটে ৪২ দশমিক ২১ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৫ দশমিক ৬০ শতাংশ, তৃতীয় শিফটে ৩৯ দশমিক ১৭ শতাংশ, চতুর্থ শিফটে ৩৮ দশমিক ৫৭ শতাংশ এবং পঞ্চম শিফটে ৫৫ দশমিক ৫০ শতাংশ পাশ করেছে। এবার ছাত্রীদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৪৭ হাজার ৬৯২টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৯ হাজার ৯৬৮ জন। পাশ করেছেন ১৭ হাজার ৬৬৪ জন।

অন্যদিকে জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটে ছাত্রদের পাশের হার ৪১ দশমিক ৭০ শতাংশ। ছাত্রদের প্রথম শিফটে পাশের হার ৩৮ দশমিক ০২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৭ দশমিক ৪৪ শতাংশ, তৃতীয় শিফটে ৪৩ দশমিক ০৪ শতাংশ এবং চতুর্থ শিফটে ৩৮ দশমিক ২৩ শতাংশ। এবার ছাত্রদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ৭৬টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৩ হাজার ৬৪৯ জন। পাশ করেছেন ১৪ হাজার ৪ জন্য।

ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেaর (আইবিএ-জেইউ) পরিচালক অধ্যাপক আইরিন আক্তার জানান, ছাত্রীদের ২৩ দশমিক ৬৬ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। ছাত্রীদের শিফটে জিপিএসহ ৭৪ দশমিক ৫৮ এবং ছাত্রদের শিফটে জিপিএসহ সর্বোচ্চ নাম্বার ৭২ দশমিক ৮০। এবছর ছাত্রীদের মোট আবেদন সংখ্যা ১ হাজার ৮৫৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ হাজার ২৮৫ জন। ছাত্রদের মোট আবেদন সংখ্যা ২৮৩৪ টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ হাজার ১২২ জন৷ ছেলে-মেয়েদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ। ছেলেদের ২৫৪ জন এবং মেয়েদের ২৫০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া 'ই' ইউনিটের ফলাফল উপাচার্যের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য হাতে আসেনি বলে জানিয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ভর্তি পরীক্ষা একটি টিম ওয়ার্ক, আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্রুত ৩ দিনের মধ্যে তৈরি করতে পারায় সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্বরত শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভর্তি পরীক্ষা চলাকালে শৃঙ্খলা রক্ষার্থে আমরা সকলের সহযোগিতা চাই।

আমার বার্তা/সৌরভ শুভ/এমই

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে, সেই হারের (হাবল কনস্ট্যান্ট) এ যাবৎকালের সবচেয়ে নির্ভুল পরিমাপ বের

ঢাবির আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ আজ ১২ এপ্রিল(২০২৬) রবিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৮তম বুনয়াদি

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা