ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান, সম্পাদক শাহাদৎ

জাককানইবি প্রতিনিধি:
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদৎ হোসেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি জিসান মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রেসক্লাবকে আরও কার্যকর ও গতিশীল করতে আমরা একযোগে কাজ করব।”

সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সামনের দিনে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষভাবে কাজ করবে। সুষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলাই আমাদের লক্ষ্য। দায়িত্বের জায়গা থেকে চেষ্টা থাকবে সে ধারাবাহিকতা বজায় রাখা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বাংলা এফএমের প্রতিনিধি শর্মিষ্ঠা ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহান্ন নিউজের প্রতিনিধি অর্ণব আচার্য্য, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জার্নালের প্রতিনিধি আমিরুল ইসলাম বাপন, অর্থ সম্পাদক সান নিউজের প্রতিনিধি জান্নাত জাহান জুই, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্য নিউজের প্রতিনিধি মো. রোহান চিশতী নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নবাব মো. শওকত জাহান কিবরিয়া, ফটোগ্রাফার নওসাদ আল সাইম, বিডি টাইম ২৪ এর প্রতিনিধি সাফিনা গাজী এমি, ফটোগ্রাফার আশরাফুল আলম, সংবাদ পরিক্রমার প্রতিনিধি সানজানা অর্পা, সংবাদ লাইভ ২৪ এর প্রতিনিধি রিফায়েত আলম রাব্বি।

নবনির্বাচিত কমিটি বিকেলে শহীদদের শ্রদ্ধা জানিয়ে নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

আমার বার্তা/সামী আহম্মেদ পাভেল/এমই

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের