ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

‘শেখ বাড়ি’ ভাঙার পর আগুন, খুবিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

আমার বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬

খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাড়ির ভেতরের অংশে আগুন জ্বলতে দেখা যায়। অন্যদিকে, রিকশা-ভ্যানসহ বিভিন্ন বাহনে করে ওই বাড়ির ইট ও রড খুলে নিয়ে যাওয়ার চিত্রও দেখা যায়।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) নগরীর ২৩ শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রাত ৯টার দিকে দুটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। পরে বাড়ির ভেতরের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

বাড়িটিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেল বসবাস করতেন।

ভাঙচুরের সময় উপস্থিত ছাত্র-জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।

সর্বশেষ গত ৪ ও ৫ আগস্ট দফায় দফায় ‘শেখ বাড়ি’ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার মধ্যরাতে বুলডোজার দিয়ে এটি ভাঙচুর করা হয়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

অপরদিকে, নগরীর দোলখোলা মোড়ে আওয়ামী লীগ নেতা দেলোর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

খুবি সূত্রে জানা যায়, ছাত্র-জনতা রাতভর বিক্ষোভ মিছিল করেন। মধ্যরাত পর্যন্ত ভাঙার কাজ চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যুরাল ভাঙচুরের কাজ চলছিল।

এ ছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে জুতা নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এ সময় এক শিক্ষার্থী বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকার অর্থ হলো ২৪-এর গণআন্দোলনকে কলুষিত করা। আমাদের ক্যাম্পাসে এসবের ঠাঁই নেই। স্বৈরাচারকে এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা মূল ফটকের দিকে যাওয়ার আগে কিছু বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। তারা একটি ভেকু (বুলডোজার) নিয়ে এসেছিল। তবে, শিক্ষার্থীদের বাধার মুখে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেকু ব্যবহার করে কালজয়ী মুজিব ম্যুরালটি ভাঙার চেষ্টা চালায়। তবে, তা পুরোপুরি সম্ভব হয়নি। বর্তমানে ম্যুরাল ভাঙার কাজ স্থগিত আছে।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু