১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ● ০৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৯ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১৯৪৪ - উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।
    ১৯৪৮ - পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।
    ১৯৭১ - পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা৷
    ১৯৭২ - বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৯১ - বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
    ২০১৭ - বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট খেলে জয় দিয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৮১৩ - স্কটিশ চিকিৎসক খ্রীষ্ট ধর্মপ্রচারক ও মহান মানবতাবাদী অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন।
    ১৮২১ - ব্রিটিশ সৈনিক, ভূগোলবিদ ও কূটনীতিক রিচার্ড ফ্রান্সিস বার্টন।
    ১৮৯০ - জ্যাকব চার্লস গুটম্যান আমেরিকার বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী।
    ১৯০২ - ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
    ১৯১৯ - বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর।
    ১৯৪৩ - মারিও মোলিনা, ১৯৯৫ খ্রিস্টাব্দে রসায়নে যৌথভাবে নোবেলজয়ী মেক্সিকান রসায়নবিদ।
    ১৯৫২ - [হার্ভি ওয়াইনস্টিন]], মা[র্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
    ১৯৫৫ - ব্রুস উইলিস, জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রজোযক ও সঙ্গীতশিল্পী।
    ১৯৭৩ - অ্যাশলি জাইলস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।
    ১৯৭৬ - ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো নেস্টা।
    ১৯৮৪ - ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত ।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১৯০৯ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী চারুচন্দ্র বসু।
    ১৯৪৭ - আজিজুল হক, বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক ছিলেন।
    ১৯৫০ - এডগার রাইস বারোজ, মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক।
    ১৯৭৩ - হেমেন গাঙ্গুলী ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক।
    ১৯৮৭ - লুই দ্য ব্রয়, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।
    ১৯৯৭ - পূর্ণেন্দু পত্রী বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী।
    ২০০১ - আবু জাফর ওবায়দুল্লাহ. বাংলাদেশের প্রখ্যাত কবি।
    ২০০৮ - ব্রিটিশ অভিনেতা পল স্কোফিল্ড।
    ২০০৮ - ব্রিটিশ সায়েন্সফিকশন লেখক আর্থার সি ক্লার্ক ।
    ২০১৬ - বাংলাদেশের প্রথম নিউরো সার্জন ডা. রশিদ উদ্দিন ।
    ২০১৯ - রমেন রায় চৌধুরী, ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা।
    ২০২২ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।
    ২০২২ - বাংলা একাডেমির ফেলো, সাংবাদিক ও কথাসাহিত্যিক দিলারা হাশেম।

ছুটি ও অন্যান্য :

সেন্ট যোসেফ দিবস পিতৃ দিবস


আমার বার্তা/এমই