
আগামী ফেব্রুয়ারীতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের পরই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি আগেই ছেড়ে দেওয়ায় ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন অভিজ্ঞ এই ব্যাটার।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

