মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

৫ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারে যোগ হলো আরেকটি ফাইফার। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হলো ৩৮৬ রানে। ফলে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে খেই হারানো পাকিস্তানের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে গড়েন ১১৯ রানের জুটি। এই দুই ব্যাটারের জুটিতে চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কপালে।

তবে অবশেষে চা বিরতির আগে ভাঙা গেছে সেই জুটি। তাইজুল ইসলামের বলে ৭৯ বলে ৫৯ রান করে আউট হয়েছেন রিজওয়ান। বড় শট খেলার প্রচেষ্টায় উইকেট থেকে বেরিয়ে এসে আকাশে ভাসিয়ে দেন বল। সহজ ক্যাচ তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়।

রিজওয়ানের বিদায়ে ৩৪৯ রানে ৬ উইকেট নিয়ে তৃতীয় দিনের চা-বিরতিতে গেছে পাকিস্তান। এখনও ৬৪ রান দূরে তারা বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে। এই সেশনে পাকিস্তানের বোর্ডে জমা হয় ৯৮ রান আর হারিয়েছে ১ উইকেট।


আমার বার্তা/এমই