ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র জমিয়তের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপের মেধাভিত্তিক শিক্ষার তাগিদ 

আমার বার্তা অনলাইন
২৯ নভেম্বর ২০২৬, ১৭:৪০

হবিগঞ্জে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। শিক্ষার্থীদের উৎসাহিত করা ও তাদের স্বপ্ন-সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিল করে মেধাভিত্তিক মূল্যায়ন ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য জি কে গউছ। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শও দেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবিগঞ্জের এম সাইফুর রহমান টাউন হলে ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা ও ‘সম্ভাবনার ডানায় স্বপ্ন জয়ের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মানসুরুল হক আল আমিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ। প্রধান আলোচক ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। মুখ্য আলোচক ছিলেন লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল হক। প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক (ক্রেস্ট), ব্যাগ ও বই উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, ১২ বছরের কঠোর পরিশ্রমে অর্জিত সাফল্য জীবনের শেষ নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার সূচনা। শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি ভর্তি পরীক্ষায় লটারি প্রথার পরিবর্তে মেধাভিত্তিক মূল্যায়ন এবং সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ওপর গুরুত্ব দেন।

তিনি শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, কোরীয়, চীনা ও জাপানি ভাষা শেখার পরামর্শ দেন। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাজ্ঞান ও পেশাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন না করে বিদেশে গেলে অনেক তরুণকে দুর্ভোগে পড়তে হয়।

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে জি কে গউছ বলেন, ভিন্ন ধর্ম ও মতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাভাব বা শারীরিক অসুস্থতার কারণে কোনো কৃতী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক ও নীতিগত সহায়তার আশ্বাস দেন তিনি।

মুখ্য আলোচক মাওলানা মুসা আল হাফিজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন করেনি। তিনি বর্তমান সরকারের প্রতি শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থী ও জনতার সঙ্গে ছাত্র জমিয়ত কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। ভবিষ্যতেও বাংলাদেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে একইভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগামীর পথচলার আশাবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার, অর্থ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ, প্রচার সম্পাদক আসআদ আহমদ জাফরী এবং ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহফুজ তাহমিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুব জমিয়ত হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতারা।

জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে: জামায়াত আমির

জাতীয় ঐক্যের কথা বললেও সরকারই ঐক্যের পথে বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে

ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোন। শনিবার (২৮ নভেম্বর)

‘জীবিত’ প্রমাণে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছে। এমনকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০

আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

‘ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র’

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টায় কঠোরভাবে মোকাবিলার নির্দেশ

জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টলের পুরস্কার পেল আইটি বিটস

ছাত্র জমিয়তের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপের মেধাভিত্তিক শিক্ষার তাগিদ 

গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন ৩ ডিসেম্বর

রাজা ষষ্ঠ মোহাম্মদের সভাপতিত্বে প্রতিরক্ষা ও নিরাপত্তা শিল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত 

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নেমেছেন যাত্রীরা

হত্যা মামলায় সাঈদ খোকনকে তৃতীয় দফায় রিমান্ডে চায় ডিবি

গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়

শরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক সই

জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে: জামায়াত আমির

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী