অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে তাঁকে উল্লেখিত পরিমাণ টাকাসহ আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তাঁর কাছে থাকা প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকা নগদসহ তাঁকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’


আমার বার্তা/এমই