ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাসিবাদবিরোধী ঐক্যই হবে আমাদের শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৭ নভেম্বর ২০২৬, ১৮:৪৪

দেশে গণতন্ত্র ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় অতীতের মতো আবারও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচারী শক্তিকে আর ফিরে আসতে দেওয়া হবে না। গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দল ও নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের বসবাস। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের সমান নাগরিক এবং প্রত্যেকের অধিকার সমান। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে সবাইকে নিজ নিজ ধর্ম ও বিশ্বাস পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

ইসলামের অনুসারীদের জীবন পরিচালনায় পবিত্র কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অন্যান্য ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে বলে উল্লেখ করেন।

খতমে নবুওয়াত সম্মেলন ও আলেমদের বিভিন্ন দাবির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব দাবির মধ্যে যেগুলো আইনগতভাবে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই আইনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দেশের বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। অতীতে দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেম-ওলামাদের ওপর নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ওই সময়ে ধর্মীয় ব্যক্তিত্ব ও মাদ্রাসাশিক্ষার্থীরা বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র এবং নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো জানা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শাপলা চত্বরের ঘটনায় নিহত ব্যক্তিদের ছবি ও পরিচয়সংবলিত একটি বই প্রকাশ করা হয়েছে। তবে নিহতদের সবার পরিচয় ও দাফনের স্থান এখনো শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করার অপচেষ্টা চলছে। তবে এসব পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আইন মেনে শান্তিপূর্ণ ও ধৈর্যশীল ভূমিকা পালন করতে হবে।

শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সম্প্রতি নতুন মজুরি ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি আদায় করেছেন। এরপরও কিছু ব্যক্তি শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। দেশের ভেতরে থাকা কিছু ব্যক্তি সীমান্তের ওপার থেকে আসা নির্দেশনা ও উসকানিতে নাশকতা চালানোর চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য ও মতবিরোধ থাকতেই পারে। সংসদে বিতর্ক ও গণতান্ত্রিক চর্চাও অব্যাহত থাকবে। তবে ফ্যাসিবাদবিরোধী অবস্থান, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। এই ঐক্যের ভিত্তিতেই দেশে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, শান্তিশৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

ইজতেমায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের

বিদেশি বিনিয়োগ আনতে পারলে মিলবে প্রণোদনা, নীতিমালা জারি

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক ও শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে

কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী

কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানুষকে আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিলের উদ্দেশ্য’

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসতে চায় না জামায়াত

জামিয়া ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত

নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষা দিচ্ছে ৬৫ হাজার ক্ষুদে শিক্ষার্থী

গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

বিদেশি বিনিয়োগ আনতে পারলে মিলবে প্রণোদনা, নীতিমালা জারি

ফ্যাসিবাদবিরোধী ঐক্যই হবে আমাদের শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পেলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম

মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনায় মানতে হবে যেসব নিয়ম

ইসলামাবাদে বৈঠকে বসছে মক্কা জোটের পাকিস্তান-সৌদি-তুরস্ক

 এ বছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

দাম বেড়েছে সয়াবিনের

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী

চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দ প্রধানের হাদিসের দারস

জামিয়া ফরিদাবাদের ৭০ সালার মুগ্ধতা

আরকান আর্মির হাতে আটক ৪১ জন বাংলাদেশি জেলে ফেরত আনলেন বিজিবি

দেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজত

২৮ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে মিডিয়া রান ২০২৬