ই-পেপার শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিজের রায়ে আবেগাপ্লুত রোহিঙ্গারা, চান নিরাপদ প্রত্যাবাসন

আমার বার্তা অনলাইন
২০ নভেম্বর ২০২৬, ১৪:২৭

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। তারা এ রায়কে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। একই সঙ্গে রায় বাস্তবায়ন এবং নিজ জন্মভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণার সময় ক্যাম্পে বড় পর্দায় সরাসরি দেখেন শত শত রোহিঙ্গা। এ সময় হারানো স্বজনদের স্মৃতি মনে করে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

জানা গেছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনীর দমন-পীড়ন ও নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। তারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে আশ্রয় নেন। এরপর থেকেই স্বজনদের হত্যাসহ নির্যাতনের বিচার দাবি করে আসছিলেন তারা।

রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে মামলাটির রায় ঘোষণা করেন আদালত। ৯-৬ ভোটে আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে দেশটির ব্যর্থতার বিষয়টিও উঠে আসে রায়ে।

জামতলী ক্যাম্পের রোহিঙ্গা আলী আকবর বলেন, ‘২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়ন ও নির্যাতন শুরু হলে চোখের সামনে পাড়াপ্রতিবেশীদের হত্যা হতে দেখেছি। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। এরপর থেকে জন্মভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি স্বজনদের হত্যার বিচার চেয়ে আসছি। দীর্ঘদিন পর আইসিজের রায় দেখে হারানো স্বজনদের কথা মনে পড়ে যায়। সেই নির্মম স্মৃতিতে আমি কান্নায় ভেঙে পড়ি।’

আরেক বাসিন্দা মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আইসিজেতে রোহিঙ্গাদের ওপর গণহত্যার মামলার রায় ঘোষণার সময় ক্যাম্পে পর্দায় সরাসরি দেখার জন্য অপেক্ষা করছিলাম। পরে শত শত রোহিঙ্গা একসঙ্গে রায় দেখেছি। বিশ্ববাসীও এ রায় প্রত্যক্ষ করেছেন।’

তিনি আরও বলেন, ‘শুধু রায় ঘোষণা হলেই হবে না, এর বাস্তবায়নও চাই। রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।’

রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম আমরা। আইসিজের রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আমরা চাই, শুধু রায় ঘোষণা নয়, এর বাস্তবায়নও হোক। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের ওপর চাপ বাড়িয়ে আমাদের ঘরে ফেরা নিশ্চিত করতে হবে। এই রায়ের মধ্য দিয়ে দেশে ফেরার পথ সুগম হবে বলে আশা করছি। এখন আর মিয়ানমারের কোনো টালবাহানা শুনতে চাই না। নিজ জন্মভূমিতে ফিরতে চাই।’

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে এ রায় আন্তর্জাতিক ভিত্তি তৈরি করেছে। তবে এ রায় প্রত্যাবাসনের পথ সুগম করতেও ভূমিকা রাখবে।

রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চায় ঢাকা

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে দেওয়া রায়ের দ্রুত ও

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের কতগুলো মৌলিক সমস্যার সমাধান করতে পারছি না বলে হতাশা প্রকাশ

ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা

ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার

পলাতক স্বৈরাচার দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে : মীর শাহে আলম

প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খেলে চুলের যেসব উপকার হয়

নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা রোহিঙ্গা গণহত্যার রায়

ডেমরায় পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চায় ঢাকা

দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অব ডিরেক্টর হলেন জয়াবর্ধনে

ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় আকভান, সমুদ্রবন্দরে এখনও সতর্কতা

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ারের ক্ষয়ক্ষতি

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

আইসিজের রায়ে আবেগাপ্লুত রোহিঙ্গারা, চান নিরাপদ প্রত্যাবাসন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

‘আকভান’ আছড়ে পড়ল ভারতের উপকূলে, যশোরে সর্বোচ্চ ১২৩ মিমি বৃষ্টি

দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন: শিক্ষামন্ত্রী

দেশের বাজারে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ

ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ভোটার তালিকা সংশোধনে সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করছে ভারত: মার্কিন কমিশন

মুরগি ও মাছের দামে কিছুটা স্বস্তি, বাজারভেদে গরু-খাসির দামে পার্থক্য

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতের রায় আজ