ডিএমপিতে ৯ এসির পদায়ন, একজনের বদলির আদেশ বাতিল

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এক কর্মকর্তার পূর্ববর্তী বদলির আদেশ বাতিল করেছে ডিএমপি প্রশাসন।

গতকাল রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়।

আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নের পাশাপাশি একজন কর্মকর্তার বদলির আদেশ বাতিলের কথা জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, পেট্রোল-মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগ থেকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের প্রশাসন শাখায় পদায়ন করা হয়েছে। ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের মুহা. জাহিদ হাসানকে ট্রাফিক-লালবাগ জোনে পদায়ন করা হয়েছে।

উত্তরা বিভাগের পেট্রোল রকিবুল হাসান সাকিবকে ট্রাফিক-উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে পদায়ন করা হয়েছে। ডিএমপির এম. এম. তারিক-উল্লাহকে আইসিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির মোহাম্মদপুরের মো. রাইসুল ইসলামকে মোহাম্মদপুর-পেট্রোলে, ডিএমপির মো. শাহিন আলম শাওনকে পেট্রোল-উত্তরা পশ্চিমে, ডিএমপির মো. মাজহারুল ইসলামকে পেট্রোল-লালবানে, ডিএমপির শাওন রেজাকে পেট্রোল-রমনা এবং ডিএমপির মো. আশিকুর রহমানকে পেট্রোল-পল্লবী ইউনিটে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, গত ৪ অক্টোবর জারি করা এক আদেশে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ওয়ারী) মো. শামসুল আলম খানকে ট্রাফিক-লালবাগ জোনে বদলি করা হয়েছিল। নতুন আদেশে তার ওই বদলির আদেশ বাতিল করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।