কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৪:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবায় একটি হেল্পলাইন চালু করে‌ছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা।

বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।

যোগাযোগ : মো. ওমর ফারুক আকন্দ দ্বিতীয় সচিব (রাজনৈতিক)

মোবাইল : +৯১ ৮২৭৪৮২১৩৫২
হোয়াটস অ্যাপ : +৮৮০১৭১৭২৯১২৬৬ +৯১৯৯০৩৪২৬১১৯

এদি‌কে, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বাংলা‌দে‌শির মৃত্যুর তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নায়, এ যাবত এ অগ্নিকাণ্ডে মোট নয়জন মারা গিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।

উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়া, আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।