মার্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করতে হবে।
শুক্রবার (৫ জুন) ঢাকার মার্কিন দূতাবাস সব অনভিবাসী ভিসা প্রার্থীর উদ্দেশে এই বার্তা দিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ৩০ মার্চ ২০২৬ থেকে A-3, C-3 (গৃহকর্মী হলে), G-5, H-3 এবং তাদের নির্ভরশীল H-4, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, ও U ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আরও তথ্যের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন : https://ow.ly/vCGC50Z7sBn।
আমার বার্তা/জেএইচ
