শেষ দিনে বিরোধীদলের ওয়াকআউটের কারণ দেখেনি বিএনপি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৫:৪৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শেষ দিনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্পর্কিত বিষয়ে বিরোধীদলের ওয়াকআউটের কোনো কারণ বিএনপি দেখেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি।
এসময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি অধ্যাদেশ হুবহু পাস হয়েছে। ১৩টি অধ্যাদেশ সংশোধিতা আকারে পাস করা হয়েছে। ৭টি অধ্যাদেশ রহিতকরণ হেফাজতবিল করে পাস করিয়েছি। আর ১৬টি অধ্যাদেশ আমরা উপস্থাপন করিনি। সবমিলিয়ে ৯১টি বিলের মাধ্যমে ১১০টি আইন পাস করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম বিচারক নিয়োগ আইন, সুপ্রিম সচিবাল বিষয়ক আইন এই বিলগুলো উত্থাপনের সময় কারণ উল্লেখ করতে হয়। এগুলোর ক্ষেত্রে আমরা অধিকতর যাচাই-বাছাই প্রয়োজন উল্লেখ করেছি। আমরা এখানে কোনো অস্পষ্ট কিছু রাখিনি। যারা বলছেন আমরা এটা করিনি, বাদ দিয়েছি তারা এটা বিভ্রান্তি ছড়াচ্ছেন।’
গুম কমিশন নিয়ে বলেন, ‘গুমের সংজ্ঞায়িত করেছে আইসিটি আইনের মাধ্যমে। কিন্তু গুম কমিশনের আইনের মধ্যে পার্থক্য করলেন না। বললেন যে, মানবাধিকার বিষয়ক আইন ই গুম কমিশন আইন এখানে অস্পষ্টতা থেকে যাবে। তাই এখানে আরও যাচাই-বাছাই প্রয়োজন বলে আমরা উল্লেখ করেছি।
মানবাধিকার কমিশনের বিষয়ে কতদিনের মধ্যে যথোপযুক্তভাবে তদন্ত দিন নির্ধারণ করা হয়নি। দুই পক্ষকে ডেকে যে অপশনগুলো থাকবে সেগুলো হলো জরিমানা করা, ক্ষতিপূরণ দাবি, মামলা করবে নাকি অন্য কোথাও যাবে সেই পরামর্শ দিবে অথবা মানবাধিকার কমিশন বাদী হয়ে মামলা করতে পারবে। কিন্তু এখানে জরিমানা কত বা ক্ষতিপূরণ কত দিবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই।’
আইনমন্ত্রী আরও বলেন, এক-এগারোর সময়ের সরকার ১২২টি অধ্যাদেশ জারি করেছিল। সেখান থেকে মাত্র ৫৪টি আইনে পরিণত করা হয়েছিল। আর আমরা ইতোমধ্যে প্রায় ১১৭টিই আইনে রূপান্তর করেছি।
আমার বার্তা/এমই
