দৈনিক আমার বার্তা সম্পাদকের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ : ১০ মে ২০২৩, ২১:১৭ | অনলাইন সংস্করণ

  তারেক আহমেদ

দৈনিক আমার বার্তা সম্পাদকের জন্মবার্ষিকী উদযাপন মুহূর্ত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আমার বার্তা’র সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিনের জন্মদিন উদযাপিত। 

বুধবার সন্ধ্যায় দৈনিক আমার বার্তা পত্রিকার স্টুডিও রুমে কেক কেটে সম্পাদক মো. জসিম উদ্দিন এর জন্মদিনটি উদযাপন করা হয়। এসময় আমার বার্তা পত্রিকার প্রিন্ট এবং অনলাইন মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক আমার বার্তা’র সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন সবাইকে শুভচ্ছা জানান। এসময়  সামনের দিনগুলোতে আরো কর্মমুখর হতে সবার দোয়া প্রার্থনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক আমার বার্তার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক মো. জহির হাসান, মফস্বল সম্পাদক রনি সাহা, আমার বার্তার অনলাইন বিভাগীয় প্রধান নাসরীন গীতি, সাংবাদিক নেতা জিহাদুর রহমান জিহাদসহ আমার বার্তার কর্মিবৃন্দ।

এদিকে, রাজধানীর নিকেতনে চলচ্চিত্র কলাকুশলীরা ফিল্ম ক্লাবে দৈনিক আমার বার্তা’র সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিনের জন্মদিনটি উদযাপন করেন জাঁকজমকপূর্ণভাবে। মো. জসিম উদ্দিন একজন স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজক এবং তিনি প্রযোজক সমিতির কালচারাল সেক্রেটারি। 

এবি/টিএ