ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

আ.লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক:
২১ মার্চ ২০২৫, ১০:২৬

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত দলটির নেতাদের আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. কমফোর্ট ইরো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ ফ্যাক্ট ফাউন্ডিং মিশনের সুপারিশ অনুযায়ী আওয়ামী লীগ নেতাদের হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের মুখোমুখি করার বিষয়টিও উড়িয়ে দেননি অন্তর্বর্তী সরকার প্রধান। তিনি বলেন, ‘এটাও আলোচনা রয়েছে।’

এসময় কোনো দাবির মুখে ভোট পেছানোর বিষয়টিও নাকচ করে দেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নির্বাচনের জন্য দুটো সময়সীমার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি আশ্বস্ত করেন, এই সময়সীমায় কোনো পরিবর্তন আসবে না।

বিষয়টি ব্যাখ্যা করে অধ্যাপক ইউনূস বলেন, যদি রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কার চায় তাহলে এ বছরের ডিসেম্বরেই নির্বাচন হবে। আর যদি বড় আকারে সংস্কার চায় তাহলে নির্বাচন হতে পারে পরবর্তী বছরের জুনের মধ্যে। নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো প্রয়োজন আমাদের নেই। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এর মাধ্যমে জুলাই চার্টার তৈরি করা হবে যা পরবর্তীতে সরকারকে বিভিন্ন নীতিগ্রহণ করতে সহায়তা করবে।

বৈঠকে আইসিজি কর্মকর্তারা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর নেতা আতাউল্লাহকে গ্রেপ্তারের ঘটনায় সরকারের প্রশংসা করেন। তারা জানান, এটি রোহিঙ্গা শিবিরগুলোতে শান্তি এবং স্থিতিশীলতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারেরই লক্ষণ।

একই সঙ্গে মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও জোর দেন আইসিজি কর্মকর্তারা।

ড. কমফোর্ট আশ্বস্ত করেন, বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া তথ্যের বিরুদ্ধে পাশে থাকবেন।

এ সময় অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায়, যদিও বেশিরভাগ ভুয়া তথ্য দেশটির গণমাধ্যম থেকেই আসছে।

আমার বার্তা/এমই

সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে আইনগত বাধা নেই

সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণায় সাংবিধানিক কিংবা প্রচলিত আইনে কোনো বাধা নেই বলে

পেপার প্যাকেজিংকে ঘোষণা করা হয়েছে ‘বর্ষ পণ্য’

পেপার অ্যান্ড প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণার সুফল পেতে সরাসরি রফতানিতে প্রণোদনা চান উদ্যোক্তারা। এজন্য জাতীয় বাজেটে

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান-প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ

গাজীপুরে কর্মীকে বাঁচাতে এগিয়ে যাওয়া ব্যবসায়ীকে হত্যা, আটক ৩

বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

সময়সীমা পেরোলেও শোকজের জবাব দেননি পরিচালক নাজমুল

টেকসই প্যাকেজিং খাত গড়তে প্রয়োজন ব্যবসাবান্ধব নীতি

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে আইনগত বাধা নেই

গুম হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায়: তারেক রহমান

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি: রিজভী

স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চাই না: মির্জা আব্বাস

শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যে অসংগতি দেখেন না মামুনুল হক

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান

পেপার প্যাকেজিংকে ঘোষণা করা হয়েছে ‘বর্ষ পণ্য’

দেশে এলো হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে রংপুর

ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ইশরাক

খালেদা জিয়া প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করতেন না: আলাল

খালেদা জিয়া গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক ছিলেন: মঈন খান

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান-প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য

রাজধানীতে ৪ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ