ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

শীতকালে কেন কলা খাওয়া উচিত

আমার বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬, ১৪:৩৩

শীত এলেই খাবারদাবার নিয়ে নানা প্রশ্ন মাথায় আসে। আপেল, কমলালেবু বা আঙুরের মতো শীতের ফলের ভিড়ে বারোমাসি ফল কলাকে অনেকেই গুরুত্ব দিতে চান না। বিশেষ করে ঠান্ডা লাগার আশঙ্কায় শীতকালে অনেকের খাদ্যতালিকা থেকে কলা একেবারেই বাদ পড়ে যায়। অনেকেই মনে করেন, কলা খেলে ঠান্ডা লাগে বা সর্দি-কাশি বাড়ে। তবে বাস্তবে বিষয়টি এতটা সঠিক নয়।

চিকিৎসকদের মতে, শীতকালে কলা খাওয়া মোটেও ক্ষতিকর নয়; বরং সঠিক নিয়মে খেলে এটি শরীরের জন্য বেশ উপকারী। কলায় রয়েছে প্রচুর পটাশিয়াম, ভিটামিন বি-৬, ফাইবার ও ম্যাগনেসিয়াম-যা শীতকালে শরীরের দুর্বলতা কাটাতে এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে। তবে কখন এবং কীভাবে কলা খাচ্ছেন, সেটিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আসুন জেনে নেওয়া যাক শীতে কলা খেলে যেসব উপকার হয়-

১. শক্তির উৎস ও হজম উন্নতি ঘটে

শীতকালে শরীর তুলনামূলকভাবে অলস হয়ে পড়ে। কলায় থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি জোগায়, ফলে সকালে বা দিনের মাঝামাঝি সময় কলা খেলে কাজের উদ্যম বাড়ে। একই সঙ্গে এর উচ্চ ফাইবার হজম ক্ষমতা উন্নত করে, যা শীতের তেল-মসলাযুক্ত খাবারের কারণে হওয়া কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

২. শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে কলার ভূমিকা রয়েছে। এতে থাকা ম্যাগনেসিয়াম শরীরের ভেতরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং শীতের সময় অস্বস্তি কমায়। পাশাপাশি কলায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সর্দি-কাশির ঝুঁকি কিছুটা হলেও কমাতে সাহায্য করে।

৩. মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়

শীতের বিষণ্ণতা বা 'উইন্টার ব্লুজ' কাটাতে কলা বেশ কার্যকর। এতে থাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড শরীরে 'সেরোটোনিন' বা হ্যাপি হরমোন তৈরি করে মন ভালো রাখে।

মানসিক স্বাস্থ্যের দিক থেকেও কলা উপকারী। শীতকালে অনেকেরই মন খারাপ বা বিষণ্ণতা বাড়ে, যাকে বলা হয় ‘উইন্টার ব্লুজ’। কলায় থাকা ট্রিপটোফ্যান শরীরে সেরোটোনিন বা ‘হ্যাপি হরমোন’ তৈরিতে সাহায্য করে, যা মন ভালো রাখে।

খাওয়ার সঠিক সময়

শীতে কলা খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে। রোদ ওঠার পর কলা খেলে হজম ভালো হয়। খুব ভোরে খালি পেটে না খেয়ে দই বা অন্য কোনো খাবারের সঙ্গে খেলে শরীরের ওপর প্রভাব আরও ভারসাম্যপূর্ণ থাকে।

যাদের না খাওয়া ভালো

কলা খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা জরুরি। যাদের সাইনাস, হাঁপানি বা তীব্র সর্দি-কাশির সমস্যা রয়েছে, তাদের খুব ভোরে বা রাতে কলা না খাওয়াই ভালো। কারণ কলা শরীরে শ্লেষ্মা বা মিউকাস তৈরি করতে পারে, যা সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। একইভাবে ডায়াবেটিস রোগীদের কলায় থাকা শর্করার পরিমাণ মাথায় রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।

শীতকালে কলা খাওয়া নিয়ে যে ভয় বা ভুল ধারণা রয়েছে, তার বেশির ভাগই ভিত্তিহীন। সঠিক সময়ে ও পরিমিত পরিমাণে কলা খেলে এটি শীতকালীন সুস্থতার জন্য এক পুষ্টিকর খাবার হতে পারে।

সূত্র:হিন্দুস্তান টাইমস

আমার বার্তা/জেএইচ

যে ৭ খাবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

ক্যান্সার মূলত এমন একটি রোগ যেখানে অস্বাভাবিক কোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শরীরের বিভিন্ন

বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

লেবুর পানিতে স্বাভাবিকভাবেই ক্যালোরির পরিমাণ কম, ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত চিনি বা অস্বাস্থ্যকর চর্বি

গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি

বিশেষ আয়োজনে কাবাব তো থাকেই। সেই কাবাব গরুর মাংসের হলে যেন কথাই নেই। আপনি যদি

এই সময়ে হার্ট ভালো রাখতে কী খাবেন

তাপমাত্রা কমে গেলে আমাদের জীবনযাপনের ধরন বদলে যেতে থাকে। আমরা একটু কম নড়াচড়া করি, ভারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা

যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

আজ নীলফামারীতে আসছেন তারেক রহমান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা