ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শীতের সবুজ মটরশুঁটি সারা বছর রাখার সহজ কৌশল

মোঃ আবু সাঈদ
০৫ জানুয়ারি ২০২৬, ১৪:০৭
আপডেট  : ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:১৬

শীত এলেই বাজার ভরে ওঠে টাটকা সবুজ মটরশুঁটিতে। মিষ্টি স্বাদ আর নরম দানার জন্য এই সবজি ভাজি থেকে শুরু করে পোলাও-ফ্রায়েড রাইস-সবখানেই আলাদা মাত্রা যোগ করে। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও মটরশুঁটি সমৃদ্ধ। এতে থাকা আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও কপার শরীরকে শক্তিশালী রাখতে সহায়তা করে। শীতকালে কম দামে ভালো মানের মটরশুঁটি পাওয়ায় অনেকেই এখনই কিনে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান। তবে সঠিক পদ্ধতি না জানলে রং ও স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই মটরশুঁটি দীর্ঘদিন ভালো রাখা যায়।

এবার একটি পাত্রে পানি ফুটাতে দিন। পানি ফুটে উঠলে তাতে সামান্য চিনি (প্রায় দুই চা চামচ) যোগ করুন। এই চিনি মটরের স্বাভাবিক সবুজ রং ধরে রাখতে সাহায্য করে। ফুটন্ত পানিতে ধোয়া মটরশুঁটি দিয়ে ঠিক দুই মিনিট রাখুন-এর বেশি নয়। এতে মটর হালকা সেদ্ধ হবে, কিন্তু নরম হয়ে যাবে না।

দুই মিনিট পরই দ্রুত মটরশুঁটি তুলে নিয়ে ঠান্ডা পানিতে ডুবিয়ে দিন। এতে রান্না প্রক্রিয়া থেমে যাবে এবং দানার রং উজ্জ্বল থাকবে। এরপর পানি ঝরিয়ে পরিষ্কার কাপড় বা টিস্যুর ওপর ছড়িয়ে দিন। পুরোপুরি শুকিয়ে গেলে বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজারে সংরক্ষণ করুন।

এই পদ্ধতিতে রাখা মটরশুঁটি দীর্ঘদিন সবুজ, সতেজ ও স্বাদে অটুট থাকে। প্রয়োজন অনুযায়ী সারা বছরই এসব মটরশুঁটি দিয়ে নানা রান্না করা যাবে। শীতের এই সহজ প্রস্তুতি আপনাকে সারা বছরের ঝামেলা থেকে মুক্তি দেবে-স্বাদ ও পুষ্টি দুটোই থাকবে একসঙ্গে।

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

স্বাস্থ্যকর খাবার খাওয়ার মানে এই নয় যে ওজন মাপার যন্ত্রের কাঁটা সঙ্গে সঙ্গে নিচের দিকে

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

ঘুমের সমস্যার জন্য প্রায়ই নীল আলোকে দায়ী করা হয়, কিন্তু বিষয়টি আরও জটিল। বিশেষ করে

এক বছরের কম বয়সী শিশুকে মধু খেতে দেবেন না যে কারণে

মধু একটি প্রাকৃতিক এবং মৃদু খাদ্য হিসাবে পরিচিত। বেশিরভাগেরই ধারণা শিশুকে এটি খাওয়ানো উপকারি। কিন্তু

ভাদ্রের রোদে ত্বক কালোসহ নানা ক্ষতি, জেনে নিন সহজ কিছু প্রতিকার

বাংলা পঞ্জিকায় ভাদ্র মাস মানেই প্রখর রোদ আর অস্বস্তিকর গরম। গ্রামবাংলায় এই সময়কে বলা হয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা দখলে বাড়াবাড়ি করেছে ইসরায়েল : বারাক ওবামা

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি

মারকাযুল ফুরকানের বার্ষিক পুরস্কার বিতরণী শনিবার

সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি 

প্রশ্নফাঁস-চক্রে সরকারি দপ্তরের পাঁচ কর্মচারী

ভালো লেখা- মানুষে আলোকিত সমাজ

যেখানে দারিদ্র্য কেড়ে নেয় শৈশবের রঙ 

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল : প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ নিহত ৫

অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা

মাতুয়াইলে রাজউকের বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন

রিয়াদ ইয়ারপোর্টে হামলায় ১৭ জন নিহত, আহত ৩৩৩ : সৌদি

ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট

গুলশানে দুই দিনব্যাপী সুগন্ধিমেলা শুক্রবার শুরু 

বিজেপিকে ঠেকাতে উত্তর প্রদেশে জোটের প্রস্তাব ওআইসির

নওমুসলিমের মুসলিম কোটা বাতিল করলো ভারত

নেহা বোরার ‘বাংলাদেশের আন্দোলন পথ দেখিয়েছে’ ভিডিও নিয়ে বিজেপির বয়ান

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ 

রাগের মাথায় সুন্নাহ পরিপালন