ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে বৈঠকে বসছে মক্কা জোটের পাকিস্তান-সৌদি-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৭

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে বৈঠকে বসছে মক্কা জোটের তিন সদস্য দেশ- পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। আগামী ২৭ ও ২৮ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দুটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়ন ও সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এতে অংশ নিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানে আসছেন।

এর আগে তিন দেশের প্রতিনিধিরা ইস্তাম্বুল ও রিয়াদে বৈঠক করেছেন। এরমধ্যে গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে তিন দেশ জোটের অধীনে একটি সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়। এর মধ্য দিয়ে জোটটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ শুরু হয়।

পরে গত অক্টোবরে ইরানের রাজধানী তেহরানেও তিন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আঞ্চলিক উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনা করেন।

ইসলামাবাদের আসন্ন বৈঠকে প্রতিরক্ষা চুক্তির কাঠামো আরও কার্যকর করা এবং পারস্পরিক সহযোগিতার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ চুক্তি করা হয়।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।

বিশ্লেষকদের কাছে এ জোটের গুরুত্ব বেশ কয়েকটি কারণে উল্লেখযোগ্য। তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ এবং ইসলাম ধর্মের পবিত্রতম দুই স্থানের অবস্থান দেশটিতে। অন্যদিকে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র।

এ তিন দেশের সম্মিলিত সামরিক ও কৌশলগত সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে।

বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাত, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির সামরিক তৎপরতার প্রেক্ষাপটে জোটটির গুরুত্ব বেড়েছে। যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর না করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও দেশগুলোর সহযোগিতা বৃদ্ধির অন্যতম প্রেক্ষাপট হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে জোটটির সামরিক সহযোগিতা বাস্তবে কতটা বিস্তৃত হবে এবং কোনো সদস্যরাষ্ট্র আক্রান্ত হলে অন্য দেশগুলো কী ধরনের সহায়তা দেবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

ইরান যুদ্ধের ধাক্কায় ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির দাম বাড়ছে ২৬ শতাংশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পাইকারি পর্যায়ে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ২০২৬ সালের জানুয়ারি থেকে লাখ লাখ

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১৩

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে টানা ভারী বৃষ্টির পর একটি অবৈধ স্বর্ণের খনি প্লাবিত হয়ে অন্তত ১৩

মিসরে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনায় নিহত ৩০

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

যে তহবিল রয়েছে, তাতে জানুয়ারি পর্যন্ত ইরানে যুদ্ধ চালানো যাবে : ট্রাম্প

বর্তমানে ওয়াশিংটনের হাতে ইরান যুদ্ধের জন্য যে আর্থিক বরাদ্দ বা তহবিল রয়েছে, তাতে ২০২৭ সাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনায় মানতে হবে যেসব নিয়ম

ইসলামাবাদে বৈঠকে বসছে মক্কা জোটের পাকিস্তান-সৌদি-তুরস্ক

 এ বছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

দাম বেড়েছে সয়াবিনের

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী

চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দ প্রধানের হাদিসের দারস

জামিয়া ফরিদাবাদের ৭০ সালার মুগ্ধতা

আরকান আর্মির হাতে আটক ৪১ জন বাংলাদেশি জেলে ফেরত আনলেন বিজিবি

দেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজত

২৮ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে মিডিয়া রান ২০২৬

খানকার পীর ও ময়দানের বীরের সান্নিধ্যে

আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 

বিজয়ের মাস উপলক্ষ্যে পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিকাশ-রকেটে লেনদেন বন্ধ, বিপাকে গোপালগঞ্জের সাধারণ মানুষ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৯

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী