ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধের ধাক্কায় ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির দাম বাড়ছে ২৬ শতাংশ

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬
আপডেট  : ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পাইকারি পর্যায়ে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ২০২৬ সালের জানুয়ারি থেকে লাখ লাখ ব্রিটিশ নাগরিকের গৃহস্থালি জ্বালানি বিল কমপক্ষে ২৬ বেশি বাড়তে চলেছে। গতকাল বুধবার যুক্তরাজ্যের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা ‘অফজেম’ এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যার ফলে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে। এটি সামগ্রিক মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

অফজেম প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ ও গ্যাসের দামের সর্বোচ্চ সীমা (প্রাইস ক্যাপ) নির্ধারণ করে দেয় এবং সাধারণ গ্রাহকরা অফজেমের নির্ধারিত দাম সরবরাহকারীদের দিতে বাধ্য থাকেন। বুধবার েএক বিবৃতিতে জানিয়েছে, জানুয়ারি মাসে এই সর্বোচ্চ সীমা ২৬ শতাংশ বাড়ানো হবে।

অফজেমের তথ্য অনুযায়ী, এর ফলে সাধারণ মানুষের বার্ষিক জ্বালানি বিল প্রায় ৪৪৩ পাউন্ড (৭২ হাজার ৭১৫ টাকা) বেড়ে মোট ২,১৬৬ পাউন্ডের কাছাকাছি পৌঁছাবে।

অফজেমের বাজার বিষয়ক মহাপরিচালক নিল কেনওয়ার্ড বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানির ব্যয় ক্রমাগত বাড়িয়ে চলেছে। শীতকাল এগিয়ে আসার এই সময়ে দামের এই বৃদ্ধি অনেক পরিবারের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।”

এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে ব্রিটেনের প্রায় ২ কোটি পরিবারের ওপর, যারা পরিবর্তনশীল শুল্কযুক্ত সাধারণ চুক্তির আওতায় রয়েছে। তবে আরও ১ কোটি পরিবার, যারা নির্দিষ্ট হারের (ফিক্সড-রেট) চুক্তির আওতায় রয়েছে, তারা আপাতত এই মূল্যবৃদ্ধির আওতামুক্ত থাকবে—যতদিন তাদের চুক্তির মেয়াদ কার্যকর থাকবে।

এই মূল্যবৃদ্ধির অর্থ হলো, সরকার জ্বালানি বিলের জন্য পরিবারপিছু ১০০ পাউন্ড (১৬ হাজার ৪১৪ টাকা) সরাসরি ভর্তুকি দিলেও, লাখ লাখ পরিবারকে আগের চেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে।

অক্টোবর মাসে বার্ষিক বাজেট প্রতিবেদনে সরকার ২ কোটি পরিবারের জন্য এই এককালীন ভর্তুকি প্রদানের ঘোষণা দিয়েছিল। একই সঙ্গে গ্যাস বিলের ওপর থেকে নির্দিষ্ট ফি (ফিক্সড ফি) তুলে নেওয়া হবে বলেও জানিয়েছিল।

এছাড়া, সরকার গৃহস্থালির বিদ্যুৎ বিলের ওপর সাময়িক কর ছাড়ের মেয়াদও বাড়িয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম—যা ডাচ টিটিএফ (TTF) ফিউচার চুক্তির মাধ্যমে পরিমাপ করা হয়—প্রায় ১৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম প্রায় ৩২ ইউরো থেকে বেড়ে ৯২ ইউরোতে (১০১ ডলার) পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মোটর জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় অক্টোবরে ব্রিটেনের বার্ষিক মূল্যস্ফীতির হার গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ, ৩.৬ শতাংশে পৌঁছেছে।

জ্বালানি মূল্যের সর্বোচ্চ সীমা (এনার্জি প্রাইস ক্যাপ) নতুন করে বাড়ানোর ফলে আগামী বছর মূল্যস্ফীতি আরও ত্বরান্বিত হতে পারে, যা জীবনযাত্রার ব্যয়ের চাপকে আরও বাড়িয়ে তুলবে।

তবে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যে জ্বালানি সংকট দেখা দিয়েছিল, সেই সময়ের সর্বোচ্চ দামের তুলনায় গ্যাসের বর্তমান দাম অনেক কম রয়েছে।

জ্বালানি মূল্যের সর্বোচ্চ সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল ২০২২ সালের অক্টোবরে। সে সময় ব্রিটেনে ৮০ শতাংশ বাড়ানো হয়েছিল জ্বালানির দাম।

সূত্র : এএফপি, আরব নিউজ

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১৩

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে টানা ভারী বৃষ্টির পর একটি অবৈধ স্বর্ণের খনি প্লাবিত হয়ে অন্তত ১৩

মিসরে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনায় নিহত ৩০

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

যে তহবিল রয়েছে, তাতে জানুয়ারি পর্যন্ত ইরানে যুদ্ধ চালানো যাবে : ট্রাম্প

বর্তমানে ওয়াশিংটনের হাতে ইরান যুদ্ধের জন্য যে আর্থিক বরাদ্দ বা তহবিল রয়েছে, তাতে ২০২৭ সাল

কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে পা রাখতে পারবেন না হাসিনা: রিজভী

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগ!

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায়: রাষ্ট্রদূত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

বৃহস্পতিবারের প্রভাতবার্তা

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই প্রত্যাশা : অ্যাটর্নি জেনারেল

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

ইরান যুদ্ধের ধাক্কায় ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির দাম বাড়ছে ২৬ শতাংশ

ইয়াবা কাণ্ডে বদলি, কক্সবাজারে প্রত্যাহার, ফেনীতেও বিতর্কে সেই ওসি

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১৩

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

জাহানাবাদ-রূপসী বাংলা বন্ধ, পদ্মা সেতু হয়ে চলবে বিকল্প ট্রেন

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তান প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন

নিরাপদ পানি ও স্যানিটেশনে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক, অনেকেই নজরদারিতে