ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামাবাদ আলোচনায় অংশ নিতে ইরানের কড়া শর্ত

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তাঁর প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। এবং আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার এই আলোচনা হতে পারে বলে খবর ছিল। কিন্তু ইরান তাদের দুটি দাবিতে অনড়। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা’ হিসেবেই দেখছে এবং লেবাননে যুদ্ধবিরতি ও জব্দ সম্পদ মুক্তির দাবিতে অনড় তারা।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি আল জাজিরাকে জানিয়েছেন, ইরান তাদের পূর্বশর্তে এখনো অনড়। তিনি বলেন, ‘লেবাননের বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জব্দ করা সম্পদ মুক্তির বিষয়টিও ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্বশর্তগুলোর একটি। স্বাভাবিকভাবেই, ইসলামি প্রজাতন্ত্র এখনো এসব মূলনীতির ওপর দৃঢ়ভাবে অবস্থান করছে।’

এই শর্তগুলো মানা না হলে পরিণতি খারাপ হবে বলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেন আজিজি। তিনি বলেন, ‘যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় যা রেজিস্ট্যান্স ফ্রন্টের স্বার্থের বিরুদ্ধে যায়—যা আমাদের যুদ্ধক্ষেত্রেরই অংশ—অথবা তারা যদি পূর্বের প্রতিশ্রুতিগুলো মেনে না চলে, তাহলে সেটির অর্থ হবে তারা ইরানের পূর্বশর্তগুলো গ্রহণ করেনি এবং স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে।’

ইব্রাহিম আজিজি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের পদক্ষেপ কঠোরভাবে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় তেহরান অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে আজিজি বলেন, ‘ইরান জাতীয় স্বার্থের ভিত্তিতেই কাজ করে’ এবং দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন, তাই করবে।

তিনি আলোচনায় অংশগ্রহণকে দেশের যুদ্ধক্ষেত্রের প্রচেষ্টারই একটি সম্প্রসারণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘বর্তমান আলোচনাগুলোকে আমরা যুদ্ধক্ষেত্রেরই ধারাবাহিকতা হিসেবে দেখি, এবং এর বাইরে আমরা কিছুই দেখি না। যদি এটি যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যগুলোকে টিকিয়ে রাখতে সহায়তা করে, তাহলে আলোচনার ক্ষেত্রও আমাদের জন্য একটি সুযোগ... কিন্তু যদি আমেরিকানরা তাদের দাদাগিরির কৌশলের ভিত্তিতে এটিকে অতিরিক্ত দাবি চাপিয়ে দেওয়ার মঞ্চে পরিণত করতে চায়, তাহলে নয়।’

শীর্ষ এই আইনপ্রণেতা বলছেন, ইরান আলোচনা চালিয়ে যাবে, তবে নিজেদের ‘রেড লাইন বা চূড়ান্ত সীমা’ নির্ধারণ করেছে। আইআরজিসির সাবেক এই কমান্ডার বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর অর্থ এই নয় যে ‘যেকোনো মূল্যে আলোচনা’ করা হবে বা ‘অন্য পক্ষ যে কোনো কৌশল গ্রহণ করলে তা মেনে নেওয়া হবে।’ তিনি বলেন, ইরান কিছু ‘চূড়ান্ত সীমা’ নির্ধারণ করেছে, এবং সেগুলো ‘অবশ্যই মেনে চলতে হবে।’

ইরান ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠাবে কি না—এমন প্রশ্নের জবাবে আজিজি ইঙ্গিত দেন, এটি নির্ভর করবে তেহরান ইতিবাচক কোনো সংকেত পায় কি না তার ওপর। তিনি বলেন, ‘আমরা কখনো আলোচনার মূলনীতিকে ভয় পাইনি। হয়তো আজ বা আগামীকাল, আরও মূল্যায়নের পর আমরা এটিকে সম্ভাব্য মনে করতে পারি—যদি আমেরিকান আলোচক দল এবং তারা ইরান থেকে যে বার্তা পেয়েছে, তা ইতিবাচক সংকেত দেয়।’

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি’তে কমপক্ষে ৪২টি উড়োজাহাজ ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের।

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে শিক্ষক-ছাত্র অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে পশ্বিমবঙ্গের

সুমুদ ফ্লোটিলা কর্মীদের আটক: তীব্র সমালোচনার মুখে ইসরায়েলি মন্ত্রী গভির

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরের বিরুদ্ধে গাজাগামী ফ্লোটিলা কর্মীদের বিরুদ্ধে ‘অমানবিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, চটলেন ট্রাম্পের ওপর

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা ও সমঝোতা প্রচেষ্টা নিয়ে গভীর হতাশা এবং তীব্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

বিশ্বকাপে অধিনায়কত্ব করা ঢুলিকে কোচ হিসেবে মানতে চান না সমর্থকরা

বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

সুন্দরবনে “কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী”র আত্মসমর্পণ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণশুনানিতে নিম্নবিত্ত মানুষের পকেট কাটার প্রস্তাব উথাপন করা হয়েছে