মালয়েশিয়া রাজা সুলতান ইব্রাহীমের চিকিৎসার জন্য বিদেশে গমন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়ার বর্তমান রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইসকান্দার ,৬৬, গতকাল শুক্রবার, ৭ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য বিদেশে রওনা হয়েছেন বলে তাঁর রাজপ্রাসাদ জানিয়েছে, তবে রাজার গন্তব্য বা তাঁর শারীরিক অবস্থার কথা প্রকাশ করা হয়নি।

“রাজা চিকিৎসার জন্য বিদেশে গেছেন,” রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, সুলতান ইব্রাহিমের দুই পুত্রও তার বিমানে তার সাথে যোগ দিয়েছেন।

“বিষয়টি যথাযথভাবে শাসকদলকে এবং ফেডারেল সরকারের কাছে জানানো হয়েছে,” বিবৃতিতে আরো বলা হয়েছে।

"সমস্ত মালয়েশিয়ানকে মহামান্যের দ্রুত আরোগ্য এবং অব্যাহত সুস্থতার জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হচ্ছে," এতে আরও উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সকালে সুবাং বিমান ঘাঁটি থেকে রওনা হওয়ার আগে রাজকীয় প্রেস অফিস রাজার  কমলা রঙের ব্লেজার পরিহিত এবং রাজকুমারদের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে।

দক্ষিণতম জোহর রাজ্যের শাসক সুলতান ইব্রাহিম ২০২৪ সালে সিংহাসনে বসেন ।মালয়েশিয়ায় তিনি অত্যন্ত সম্মানিত এবং জনপ্রিয়।

২০১৬ সালে সিঙ্গাপুরের গ্লেনিগলস মেডিকেল সেন্টারে তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।এছাড়াও ২০২৩ সালে, একটি পুরনো আঘাতের চিকিৎসার জন্য কুয়ালালামপুরের একটি হাসপাতালে তার কাঁধের অস্ত্রোপচার করা হয়।


আমার বার্তা/এমই