ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজয়ের সঙ্গে জুটি বাঁধতে শ্রীলীলার আপত্তি কেন?

অনলাইন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১৩:৫৮

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা।

৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে বেড়ে গেছে তার চাহিদা, বেড়েছে তার পারিশ্রমিক। শ্রীলীলা এখন ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

বিজয় দেবরকোন্ডাকে নিয়ে পরিচালক গৌতম তিনানুরি নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটিতে শ্রীলাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিজয়ের সঙ্গে এ সিনেমায় অভিনয় করতে অপারগতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে কী কারণে এই প্রস্তাব ফেরান, তা ছিল অজানা।

সিয়াসাত ডটকম জানিয়েছে, শ্রীলীলার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। যেগুলোর শিডিউল আগেই দিয়ে রেখেছেন তিনি। এ সিনেমার শুটিং শুরু হতে কিছুটা বিলম্ব হবে। যার কারণে শুটিং শিডিউল দেওয়া কঠিন হয়ে পড়ে। এজন্য বিজয়ের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীলীলা। এরপর শ্রীলীলার পরিবর্তে অন্য কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।

শ্রীলীলা আপত্তি জানানোর পর গুঞ্জন উঠে, এ সিনেমায় শ্রীলীলার পরিবর্তে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। আর সিনেমাটির মাধ্যমে দীর্ঘ দিন পর জুটি বেঁধে পর্দায় ফিরবেন এই যুগল। কিন্তু এ গুঞ্জন বাস্তবে রূপ নেবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে একটি সূত্র বলেন— ‘‘সিনেমাটির জন্য ‘এজেন্ট’খ্যাত অভিনেত্রী সাক্ষী বৈদ্যর সঙ্গে আলাপ আলোচনা করছেন পরিচালক। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’’

বিজয় দেবরকোন্ডা ‘ফেমিলি স্টার’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর কাজ শেষ হলে আগামী বছর নতুন এই সিনেমার শুটিং শুরু করবেন নির্মাতারা।

এবি/ওজি

নতুন বছরে পটকা না ফাটানোর অনুরোধ করলেন জয়া

নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৈচিত্রতা রয়েছে এমন  গল্পে কাজ করতে চাই: ইয়ামি গৌতম

বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও

মধুচন্দ্রিমায় গেলেন আরবাজ, মুখ লুকালেন নববধূ

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। সপ্তাহ খানেক আগে হেয়ারস্টাইলিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু