ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৬, ১৩:৪১

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা চাই না যে কোনো একটি বা একটি দুটি বিষয় চেঞ্জ করার কারণে তারা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক—আমরা এটা চাই না।’

বিগত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, কিন্তু বিগত ১৭টি বছরে আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে, এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল আজকেও, এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল গোপনে, এই শিক্ষাকে জনগোষ্ঠী থেকে বঞ্চিত করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি এই জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছিলেন, সত্যকে দেখার সুযোগ দিয়েছিলেন। মনে পড়ে? হলগুলোতে, হলের মধ্যে আমরা ছাত্রদেরকে বিছানা দিয়ে নিয়ে এসেছিলাম। আজকে সলিমুল্লাহ হলে বিল্ডিং ভেঙে পড়েছে, বোর্ড দেওয়ার লোক নেই—এই ছিল বিগত সময়ের শিক্ষা ব্যবস্থার হাল।

তিনি বলেন, আমরা দেখেছি কোথাও কোথাও অযাচিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও কোথাও হয়নি। এই সমন্বয় তখন ছিল না এই বিগত শিক্ষা সময়ে।

বেগম খালেদা জিয়ার সময়ের শিক্ষা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার সময়ে তিনি এই ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, শিক্ষা ব্যবস্থাকে কীভাবে দেশ সাজানো যায়। আমরা দেখেছি তিনি ১৯৯২ সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, কীভাবে শিক্ষাকে দ্রুততর করা যায়, আধুনিক প্রযুক্তির তার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করা যায়—আমরা দেখেছিলাম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা পরিকল্পনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তিনি যে আয়োজনটা নিয়েছেন শিক্ষা, সেটি নিয়ে তিনি আনন্দে আবারও এই শিক্ষানীতিকে নিয়ে কাজ করছেন এবং আমরা যাওয়ার পথে এগিয়ে যাচ্ছি। কোথাও কোথাও ভুল হয়েছে, ইনশাআল্লাহ আগামী বছরে আমরা সেই জায়গাটিতে নির্ভুলভাবে কাজ করতে পারব।

তিনি আরও বলেন, সেজন্য এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই আমাদের দিয়েছেন। তারপরে স্পোর্টস ও যুব বিষয় নিয়ে আলোচনা করে, কালচারাল মিনিস্টারের সাথে আলোচনা করে আমাদের কালচারাল ও স্পোর্টস আমরা বুঝিয়ে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবকে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা তিনি চেয়েছেন, এই দেশে কারিগরি শিক্ষাকে দৃঢ় করার জন্য। সেজন্য ষষ্ঠ শ্রেণি থেকে আবার কারিগরি শিক্ষা হিসেবে তিনি নতুন বই হিসেবে আমাদেরকে দিয়েছেন।

তিনি বলেন, তিনি শিক্ষাকে সব দিকে করতে গিয়েছেন বলেই এই বছর আমরা সর্বাধিক বাজেট পেয়েছি, যা আমরা ইতিপূর্বে কখনো পাইনি। এ দেশ শুধু গল্পে বা হাসনায় থাকতে পারে না। প্রতি বছরই এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপ নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর চেয়ে শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই ইনফ্রাস্ট্রাকচারের বদলে তিনি চান শিক্ষার মান উন্নয়নের কথা তিনি বারবার বলছেন এবং প্রতিনিয়ত তিনি আমাদের নয়টি কথা বলছেন যে, কারিগরি শিক্ষাকে কীভাবে এগিয়ে সাজানো যায়, এই যে বিশাল জনগোষ্ঠীকে কীভাবে কর্মদক্ষ জাতি হিসেবে গড়া যায়—সেটি তার ভাবনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান ও শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাবজেক্ট খুঁজছেন প্রতিদিন। হিসাব না করে খুঁজছেন, জিপিএ খুঁজছেন না। ওখানে অনার্সের জন্য অনেক কলেজ রয়েছে। আমি আসার সময় দেখছিলাম, যে শিক্ষা সংস্কার নিয়ে যাচ্ছিলাম, পথের মধ্যে থেকে একটি কলেজে গিয়ে দেখলাম—একজন শিক্ষক, একজন ছাত্র। একজন শিক্ষক, তিনজন ছাত্র। এমন সাবজেক্ট রয়েছে শিক্ষক রয়েছে, কিন্তু ছাত্র নেই।

তিনি আরও বলেন, আজকে আমরা জানি অনেকগুলো ভার্সিটিতে অনার্স খোলা হয়েছে, আমার কাছে সেই রিপোর্ট রয়েছে যে, অনার্সের শিক্ষক আছে তো ছাত্র নেই, আবার কোথাও ছাত্র আছে তো শিক্ষক নেই। এই অবস্থা আমাদের রয়েছে।

পরীক্ষার খাতা মূল্যায়নে অসংগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ভেবে দেখুন, এসএসসি পরীক্ষায় খাতা নিয়ে যাচাই করেছি। ৫২ হাজার খাতার গ্রেড চেঞ্জ হয়েছে। কারা এই খাতা দেখেছিল? আমাদের শিক্ষকরাই দেখেছিল। কোন নিয়ম কারণে তাহলে যদি ৫২ হাজার গ্রেড চেঞ্জ হয়, এইচএসসিতে ২৩ হাজার চেঞ্জ হয়, তাহলে শিক্ষকদেরকে কি এই জায়গাটিতে দৃষ্টি দিতে হবে না?

তিনি বলেন, আমি জানি এসএসসি পাস কম করেছে, এইচএসসি পাস কম করেছে—এইজন্য কি আমরা দায়ী, না শিক্ষা ব্যবস্থা দায়ী, না শিক্ষকরা দায়ী? যাই হোক আমরা সকলেই বিগত দিনের সরকার যে ভালো ব্যবস্থা তৈরি করেছিল, আজকের সঠিকভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে নিতে হবে।

ভর্তি কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের ১৫ লক্ষ আসন রয়েছে। মাত্র ১৫ লক্ষ আসন রয়েছে, তা মাত্র প্রায় ৬ লক্ষ প্রকাশ করেছে। আমরা এই যে আগামী দিনে যারা রেফার্ড পেয়েছে তাদের পরীক্ষা নেব। সেখানে প্রায় ২ লক্ষ ৯০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে।

তিনি আরও বলেন, আমরা চাই না যে কোনো একটি বা একটি দুটি বিষয় চেঞ্জ করার কারণে তারা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক—আমরা এটা চাই না। তাই এই শিক্ষা ব্যবস্থায় আমরা রেফার্ড করে এবার পরীক্ষা দিয়ে দিয়েছি। আপনারা যারা পুনঃনিরীক্ষণ করেছেন, তাদের রেজাল্টও আমরা ঘোষণা করে দিয়েছি এবং ইতিমধ্যে তাদের ভর্তির ব্যবস্থা হয়েছে।

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, একটি অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী অনুষ্ঠানে যে, চাকরি চাকরির জন্য শিক্ষকদেরকে রাজপথে আসতে হবে না। আমরা বলছি আমরা শিক্ষক হিসেবে দায়িত্ব আমরা নিয়েছি। আমরা আপনাদের চাকরি চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তা আদায় করব এবং প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। তিনি বলেন, কিন্তু আপনারা সরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক ক্লাস বাদ দিয়ে আপনারা দাবি আদায়ের জন্য রাজপথে আসবেন না।

অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, তাই আজকে অধ্যক্ষ সম্মেলনে এসে আপনাদের কাছে আহ্বান জানাব, প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের ভাবতে হবে, আপনারা আগামী দিনে আপনাদের ইনস্টিটিউশনকে কীভাবে গড়ে তুলবেন।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, আমরা শহীদ জিয়াকে পেয়েছিলাম, অকালে হারিয়েছিলাম। আমরা বেগম জিয়াকে পেয়েছিলাম, তিনি এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আজ কঠিন দিন বিদায় নিয়েছেন। আজকে আমরা যে নতুন দেশে শেষ প্রাণ আমরা পেয়েছি, জনাব তারেক রহমানকে আল্লাহ সুস্থ রাখুক এবং শিক্ষক সমাজকে সেই যোগ্যতা দান করুক।

নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষা দিচ্ছে ৬৫ হাজার ক্ষুদে শিক্ষার্থী

শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এনটিকিউবি) ২০তম

মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনায় মানতে হবে যেসব নিয়ম

বিজয় ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে দেশের সব মাদ্রাসার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি