ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫

গ্রাহক শোষণ ও ভোগান্তির গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল করে পূর্বের পোস্ট পেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধের দাবিতে সোমবার (৩০ নভেম্বর) রংপুর মহানগর নাগরিক কমিটির ডাকে নগরীতে অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।

হরতাল সফল করার লক্ষে ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়। আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এই হরতাল। রংপুর মহানগর নাগরিক কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও চিন্তার মানুষদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। পেশিশক্তি কিংবা জবরদস্তি নয় জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই হরতাল সফল করতে চাই।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান এবং নির্বাচন-পরবর্তী সময়ে দেশের ইতিহাসে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে জনগণের নিজস্ব দাবিতে এটাই প্রথম হরতাল হতে যাচ্ছে।

বিদ্যুৎ মুনাফার পণ্য নয় জনতার অধিকার। বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান অথচ এখানে নাগরিক সেবা তো পরের কথা ন্যূনতম জবাবদিহিতা নেই। জনমতের তোয়াক্কা না করে মুষ্টিমেয় দুর্নীতিবাজ এবং লুটেরাদের স্বার্থে জবরদস্তিমূলক কায়দায় একতরফাভাবে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নে তারা মরিয়া হয়ে উঠেছেন। অথচ জনগণ এই প্রিপেইড মিটার চায় না। পোস্ট পেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনো বহাল রয়েছে।

পলাশ কান্তি নাগ বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে। তা না হলে সারাদেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাকে কেন আমলে নিচ্ছে না। এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায়সংগত দাবিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এদিকে, ১৯ অক্টোবর অর্ধদিবস হরতাল আহ্বান করে রংপুর মহানগর নাগরিক কমিটি। এর আগে, ১৮ অক্টোবর রংপুর প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা হতে দুপুর ১২টা সর্বাত্মক আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয় তা দিয়ে বর্তমান বাজারে জীবন চালানো দায়। তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল তার ওপর মরার উপর খাঁড়ার ঘা হিসাবে প্রিপেইড মিটার গ্রাহকদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এতে জনজীবন ওষ্ঠাগত।

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

উত্তরের হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। ভোরের কুয়াশা আর রাতভর বয়ে চলা

নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না

বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের প্রায় এক মাস পর স্বস্তি দেখা দিয়েছে শিল্পাঞ্চল গাজীপুরে। স্বতঃস্ফূর্তভাবে

জামিয়া ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত

দেশবরেণ্য আলেম-উলামা, ইসলামি চিন্তাবিদ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

তিন গ্যাস কোম্পানির এমডি বদল, পেট্রোবাংলায় পুনর্বণ্টন পরিচালক পদ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন