টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৩:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক।

সোমবার (০৮ জুন ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় আজ ৮ জুন ২০২৬ সোমবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আমার বার্তা /জেএইচ