তুরাগে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১৩:০৩ | অনলাইন সংস্করণ

  তুরাগ প্রতিনিধি

রাজধানীর তুরাগে রুশাদিয়া ঘাটসংলগ্ন এলাকায় আশুলিয়া আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে অজ্ঞাত এক নারী আনুমানিক (৪৫) এর লাশ উদ্ধার করেছেন তুরাগ থানা পুলিশ। 

ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ জানান, সড়কের পাশেই লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ৯৯৯ এ কল করে বিষয়টি পুলিশকে  জানালে তুরাগ থানার এস আই আদুল খায়ের ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসময় উপস্থিত থাকা সবুজ নামক একজন চা বিক্রেতা জানান, অজ্ঞাত এ নারী বেশ কিছুদিন ধরে তুরাগ থানা এলাকার কামারপাড়া ও উত্তরা ১০নং সেক্টর ২০নং রোডে মানসিক ভারসাম্যহীনভাবে চলাচল করে আসছে। তিনি আরো জানান, এছাড়াও একাধিক বার আমার চায়ের দোকানে এসে এমনিতে চাও খেয়েছে। তবে আজ সন্ধ্যার পর থেকে আর দেখিনি। 

এবিষয়ে এস আই খায়ের জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার সময় ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে অজ্ঞাত এই নারীকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিউজ প্রকাশ পর্যন্ত এ মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় পাওয়া যায়নি।

এবি/ জিয়া