একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা প্লাজায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন, 'ভোটারের পরিচিতি নিশ্চিত করতে হবে। আমরা ধর্মের পোশাকের প্রতি সম্মান করি। সেটা নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু পোলিং যেন পরিচয় নিশ্চিত হয় সেটা করতে হবে। একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।'
তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ারও শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, 'প্রশাসন একটি দলের পক্ষে প্রভাবিত হলে অনেক কিছু তারা দেখবে না। জাল ভোট দেওয়া, কেন্দ্র দখলের পরিকল্পনা, কালো টাকার ছড়াছড়ি বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।'
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সভাপতি মেহেদি হাসান পলাশ। এ সময় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
কোনো কোনো দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর আস্থা উল্লেখ করে তিনি বলেন, 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং তৎপরতা এ দেশের জনগণ মেনে নিবে না। কেউ এটা করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে।'
তিনি আরো বলেন, 'দুদিন ধরে ভোটারদের থামানোর চেষ্টা কটা হচ্ছে। বাঁশের লাঠি তৈরি করছে। দলের সাথে যুক্তদের প্রিসাইডিং অফিসার দেওয়া হয়েছে।
আমার বার্তা/মো. আরিফুল হক জুয়েল/এমই
