মুন্সিগঞ্জ ৩ আসন

নৌকা ও কাঁচি মার্কা প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন:

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ মানুষের বৃহত্তর জনমত কাঁচি মার্কা প্রার্থীর পক্ষে, ভোটারদের অনুভূতির স্থান দখলে মরিয়া হয়ে চেষ্টা লড়াই চলছে নৌকা প্রার্থীর ।

মুন্সিগঞ্জ ৩ আসন ,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনী প্রচার-প্রচারণা মাঠে নৌকা প্রতীক প্রার্থী, লাঙল মার্কা প্রতীক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী  কাঁচি  মার্কা প্রতীকের প্রচার-প্রচারণা  সর্বত্র  ভোটারদের নজরে পড়েছে ।

গজারিয়া উপজেলার ৮ ইউনিয়নের ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় লিপ্ত  রয়েছে। নির্বাচনী প্রচার-প্রচারণা ও মাঠ পর্যালোচনায় দেখা যায় গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বৃহত্তর নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সমর্থন স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা প্রতীকে বৃদ্ধি পেতে শুরু করেছে  ।

উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ একাধিক অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মী জানান নৌকা প্রতীক প্রার্থী দুই দুইবার নির্বাচিত সংসদ সদস্য মেয়াদ কালে বৃহত্তর আওয়ামী লীগ নেতাকর্মী থেকে দূরে ছিলেন । জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জ সদরে গজারিয়া উপজেলার দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন অত্যাচার নৌকা প্রতীক প্রার্থীর ইঙ্গিতে ঘটেছিল।  নির্বাচনী প্রতীক বরাদ্দের দিন নৌকা প্রার্থী নামাজ চলাকালীন সময়ে নামাজ নিয়ে কটূক্তি মুসলমান ভোটারদের অনুভূতিতে আঘাত  করেছে।  দুই দুইবার নির্বাচিত সংসদ সদস্য নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস  যার ধর্ম হিন্দু বা সনাতন ধর্ম ।বিগত দুই দুইবার সংসদ নির্বাচনকালীন সময়ে মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল ।  ভোট বিহীন নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন নৌকা প্রতীক প্রার্থী ।

একাধিক বিষয় বিবেচনায় ভোটারদের অনুভূতি সমর্থন স্বতন্ত্র প্রার্থী  কাঁচি মার্কা প্রতীক প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের দিকে ঝুঁকে পড়েছে । কাঁচি মার্কা প্রতীক প্রার্থীর সমর্থকগণ ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী অঙ্গ সংগঠনের বৃহত্তর নেতাকর্মীগণ প্রচার-প্রচারণায়  বৃহত্তর মাঠ দখল করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ।

অপরদিকে নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকদের প্রচার প্রচারণায় নির্বাচনী মাঠ সরগম হলেও  রাজনৈতিক অঙ্গন ছাড়া মুসলমান সাধারণ ভোটারদের অনুভূতির স্থানে  জায়গা পায় নাই। নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এর নির্বাচনী জনপ্রিয়তা । নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকদের আত্মবিশ্বাস  সরকার দলীয় প্রতীক প্রার্থীকে মানুষ বিজয় করবে।

ভোটারদের ফলাফল নৌকা প্রতীক প্রার্থীর পক্ষেই ঘোষণা করা হবে। স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রতীক প্রার্থী উভয় পক্ষের সমর্থক দল  নির্বাচনী প্রচার-প্রচারণায় সমানতালে এগিয়ে যাচ্ছে । দিন দিন ভোটারদের মধ্যে অনুপ্রেরণা বৃদ্ধিসহ ভোট পরিবেশ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী আইন বহির্ভূত কর্মকাণ্ড করার সুযোগ নেই ।

 

আমার বার্তা/এমই