মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মিরপুরের আইডিয়ালের ফুটপাতে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডের মূলহোতা শাহীনুর ইসলাম জীবন আর্মির হাতে গ্রেফতার হয়েছে। শনিবার রাতে মিরপুরের বেনারশি পল্লীর নিজ অফিস থেকে জীবন ও দুই সহযোগীসহ সেনাবাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়। গেলো বছর শাহীনূর ইসলাম জীবনকে মিরপুর থানা পুলিশ মাদক ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
কিন্তু দেখা যায় আইনের ফাক ফোকর দিয়ে আবার বেড়িয়ে আসছে। এই জীবন বর্তমান আন্ডার ওয়াল্ডের তাজ ও ক্লিলার আব্বাসের চাঁদা উত্তলনের দায়িত্ব নিয়ে কাজ করছে বলে সকলের জানা। সেই সাথে মাদকসহ না প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। একদল সন্ত্রাসী গ্রুপ নিয়ে এলাকায় ফুটের রাজত্ব করে। সাধারণ ফুটের ব্যবসায়ীকদের নিকট থেকে হয়রানি করে চাঁদা উত্তলন ও দোকান অন্যের দোকান বিক্রি করে দেওয়া তার নিত্যদিনের খেলা। তার কথা মতো না চললে নিরিহ দোকানীকে তুলে নিয়ে মারধনের ঘটনাও ঘটছে অহরহ। কিছু দিন পূর্বে ফুট দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইডিয়াল ও হোপে অস্ত্রের ঝণঝনানী দেখা গেছে। সেই সময় সেনাবাহিনী অভিযানে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করে। চাঁদা বাজি ও মাদক ব্যবসায়ীর জড়িত এই শাহীনূরের আতংকে কেউ মুখ খূলতে চায় না। নিরবে চাদা উত্তলন করে যাচ্ছে এই সন্ত্রাসী গ্রুপের লোকজন।
এমন অবস্থায় ৫আগষ্ট পরবর্তি সময়ে থানা পুলিশ কোন প্রকার ঝুকি নিতে চায় না। ঠিক মতই ভাগবাটোয়ার নিচ্ছে থানা পুলিশসহ বিভিন্ন আইন শৃখংলা বাহিনীর লোকজন। চাঁদা বাজার বলে এখন আর কোন সমস্যা নেই পুলিশ ঠিক মতোই তার ভাগ নিচ্ছে। সেনাবাহিনীকে ধন্যবাদ না দিয়ে পারলাম না । এই সেনাবাহিনী গত কয়েক মাসে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে মাদকসহ অবৈধ অস্ত্র এমনকি ফুটপাত অনেক নিয়ন্ত্রনের মধ্যে নিয়ে আসছে।
আমার বার্তা/এমই
