ই-পেপার মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রতিনিয়ত উদ্বোধন করে বেড়াচ্ছেন, শিক্ষক সংকটে নজর নেই: ভিসিকে ইবি শিক্ষার্থীরা

ইবি সংবাদদাতা:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬

‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু আপনারা এখনও নিয়োগ প্রক্রিয়া চালু করতে পারেন নাই। আপনারা প্রতিনিয়ত বিভিন্ন অবকাঠামো উদ্বোধন করে বেড়াচ্ছেন, অথচ শিক্ষক সংকটে চারুকলাসহ বিভিন্ন বিভাগে শ্রেণিকার্যক্রম বিঘ্নিত হচ্ছে সেদিকে আপনাদের নজর নেই।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক নিয়োগের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে উপাচার্যকে ইঙ্গিত করে শিক্ষার্থীরা এসব কথা বলেন। অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়ার শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা জানান, তীব্র শিক্ষক সংকটে ভুগছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। বর্তমানে বিভাগটিতে চলমান ৬টি ব্যাচের ১৭টি ডিসিপ্লিনের শিক্ষা কার্যক্রম চলছে মাত্র ৫ জন শিক্ষক দিয়ে। এর মধ্যে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনে রয়েছেন মাত্র একজন শিক্ষক, যিনি একাই সামলাচ্ছেন সকল ব্যাচ।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘সব কাজ চলমান তবে শিক্ষক নিয়োগে গাফিলতি কেন?’, ‘চারুকলায় অন্য বিভাগের শিক্ষক কেন?’, ‘সৎ, দক্ষ ও যোগ্য শিক্ষক চাই’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।

শিক্ষার্থীরা বলেন, আমাদের বিভাগটি নানা সমস্যায় জর্জরিত। তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক সংকট। ২০১৯ সালে বিভাগটি প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা এই সংকট মোকাবেলা করে আসছি। আমাদের ডিসিপ্লিনগুলোতে হাতে-কলমে দেখিয়ে দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু এই অল্প কয়েকজন শিক্ষকের মাধ্যমে আমাদের যে চাহিদা সেটা পূরণ হচ্ছে না। আমাদের তিনটা ডিসিপ্লিনে শিক্ষক আছে একজন বা দুইজন করে। এক দুইজন শিক্ষকের পক্ষে আমাদের ক্লাসগুলো নেওয়া সম্ভব না। পরীক্ষা নিতে গেলেও অনেক সমস্যা সৃষ্টি হয়। আর মাঝে মাঝে বাইরের শিক্ষকরা ক্লাস নিলেও বিভাগের বিষয়বস্তুর সঙ্গে সম্পূর্ণভাবে পরিচিত না থাকায় শিক্ষার্থীরা কাক্সিক্ষত শিক্ষা পাচ্ছেন না। তাই আমাদের ডিসিপ্লিনগুলোর জন্য পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু